শৈলকুপায় গো-হাটে অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব খোয়াল দু’গরু ব্যবসায়ী!
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব খোয়াল দু’গরু ব্যবসায়ী। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপার কবিরপুরের গো-হাটে মাগুরার দু-ব্যবসায়ীকে অজ্ঞান করে মলম পার্টি সব টাকা-পয়সা নিয়ে নেয়। অজ্ঞান অবস্থায় তাদের দুজনকে স্থানীয়রা শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। হাসপাতালে গিয়ে দেখা গেছে বিকাল পর্যন্ত তাদের জ্ঞান ফেরেনি।
চিকিৎসা চলছে, অজ্ঞান দু’ব্যাক্তির নাম চুন্নু হোসেন ও মোস্তফা হোসেন বলে জানা গেছে। তাদের বাড়ি মাগুরা জেলার সদর উপজেলাতে। অজ্ঞান হওয়া ব্যবসায়ীদের পারিবারিক সূত্রে জানা গেছে, কবিরপুর গো-হাটে গরু কিনতে এসেছিল এ দুই ব্যবসায়ী। এ সময় তাদের কাছে প্রায় দুই লাখ টাকা ছিল। হাটে আসার পর কোন একসময় কৌশলে অচেতন করে কাছে থাকা গরু কেনার প্রায় ২ লক্ষ টাকা নিয়ে চম্পট দেন অজ্ঞান পার্টির সদস্যরা।
পরে ব্যবসায়ীদের উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে মটর শ্রমিকরা। ঘটনা জানার পর পুলিশ হাসপাতালে আসে খোঁজ-খবর নিতে।এ ঘটনার পর থেকে কবিরপুর গো-হাটে নতুন করে ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাদের মাঝে উদ্বেগ দেখা গেছে। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন,আমি খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ