লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৪৬ বার পঠিত
ফন্ট সাইজ:

ঢাকা বিভাগ
নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণে ৩০ মুসল্লি দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদের সামনে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মসজিদের এসি বিস্ফোরণের অন্তত ৩০ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার রাতে পৌনে ৯টার দিকে ইশার নামাজ চলাকালে ওই মসজিদের সামনে একটি বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমার বিস্ফোরিত হয়, সাথে সাথে মসজিদের এসিও বিস্ফোরণ ঘটে।

ভিক্টোরিয়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হোসেন জানান, ৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে একের পর দগ্ধ রোগী আসতে থাকে। তাদের সবার নাম লিপিবদ্ধ করা যায়নি। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশির ভাগের শরীরের ৭০ শতাংশ দগ্ধ।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১১নং ওয়ার্ড কাউন্সিলর জমসের আলী ঝন্টু অভিযোগ করেন, দগ্ধদের হাসপাতালে নেয়া হলে হাসপাতালে ফেলে রাখা হয়। কাউকে ধরাও হয়নি। পরে তাদেরকে ঢাকায় পাঠিয়ে দিয়েছেন।

এর আগে তিনি জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন ট্রান্সফরমার বিস্ফোরণে অনেকগুলো মানুষ দগ্ধ হয়ে পড়ে আছেন। পরে তিনি রোগীদের হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেন।

স্থানীয়রা জানান, রাত সোয়া ৯টায় মসজিদের সামনে ট্রান্সফরমার বিস্ফোরিত হয় এবং এরপর মসজিদের ভেতরে থাকা এসি বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা ৩০ থেকে ৩৫ জন মুসল্লি দগ্ধ ও আহত হন। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন। তবে থাই গ্লাস লাগানো থাকায় বের হতে পারেননি। এতে দগ্ধ ও আহতের সংখ্যা বাড়ে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম কাজ করছে। তবে এই রিপোর্ট লেখার সময় মসজিদ কমিটির কাউকে পাওয়া যায়নি।

এদিকে ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে, দগ্ধ রোগীদের একের পর এক শেখ হাসিনা বার্ন ইউনিটে আনা হয়। এ সময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। দগ্ধ অনেকের অবস্থা গুরুতর বলে জানান চিকিৎসকরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৩৪ মিনিট আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৪৯ মিনিট আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২০ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২০ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২০ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।