লগইন
নাগদাহ ইউপি নির্বাচনে সহিংসতায় আহত নৌকার সমর্থকের  মৃত্যুর ঘটনায় আলমডাঙ্গায় প্রতিবাদ সমাবেশ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ মার্চ, ২০২৩ | ০৬:০০ বিকাল ৬৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

নাগদাহ ইউপি নির্বাচনে সহিংসতায় আহত নৌকার সমর্থকের মৃত্যুর ঘটনায় আলমডাঙ্গায় প্রতিবাদ সমাবেশ

আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় আহত দবির আলী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করায় লাশ সাথে নিয়ে আলমডাঙ্গায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে । দীর্ঘ ১৩ দিন হাসপাতালের আইসিইউ-তে থাকার পর ২৪ মার্চ শুক্রবার সকাল ১০ টার দিকে দবির আলীর মৃত্যু হয়।


রাত ১০টার দিকে লাশ আলমডাঙ্গায় এসে পৌঁছলে শহরের '৭১ স্মৃতি স্তম্ভের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে অবিলম্বে আসামীদের গ্রেফতারের ও ফাঁসির দাবী জানানো হয়।


জানা গেছে,,আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী চশমা প্রতিকের এজাজ ইমতিয়াজ বিপুলের সমর্থকরা গত ১১ মার্চ রাতে নাগদাহ ইউনিয়নের জহুরুল নগর গ্রামে নৌকার সমর্থকদের উপর হামলা চালায়। এ হামলায় ওই গ্রামের মৃত আত্তাব মন্ডলের ৩ ছেলে দবির আলী , খবির উদ্দিন, আনিস ও একই গ্রামের ইসলাম লস্করের ছেলে মিয়া জান আহত হয়। আহতদের বিভিন্ন হানপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে দবিরের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ১৩ দিন আইসিইউ-তে থাকার পর গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে তিনি মারা যান।


২৪ মার্চ রাত ১০ টার দিকে লাশ আলমডাঙ্গায় এসে পৌঁছলে শহরের '৭১ স্মৃতি স্তম্ভের সামনে নাগদাহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ হত্যার প্রতিবাদে সমাবেশ করেন।


মাবেশে বক্তারা প্রশাসনের কাছে দ্রæত আসামীদের গ্রেফতারের দাবী জানিয়ে বলেন, "স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী চশমা প্রতিকের এজাজ ইমতিয়াজ বিপুল জোয়ার্দ্দারের নেতৃত্বে তার সমর্করা ১১ মার্চ রাতে হামলা চালিয়ে এ নির্মম পৈশাচিক হত্যা কান্ডের ঘটনা ঘটিয়েছে। আমরা
অবিলম্বে এই হত্যার সাথে জড়িত সকল আসামীকে গ্রেফতার করে দ্রæত বিচারের আওতায় আনার দাবী জানাচ্ছি।তাদের সকলের ফাঁসি দাবি করছি। তা না হলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো।"


প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নৌকার প্রার্থী হায়াত আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আইয়ুব হোসেন, নিহত দবিরের ছেলে মোস্তাফিজুর রহমান খোকন, দবিরের ভাই খবির উদ্দিন ও আনিচ উদ্দিন, আশিক ইকবাল স্বপন। এ সময় প্রত্যেক ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৯ মিনিট আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

১২ মিনিট আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

২ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

২ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

৫ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

৬ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক

১৫ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক

পোশাক শিল্পে অস্থিরতা | ১৮ দিনে ৫০০০ কোটির বেশি উৎপাদন ক্ষতি, শঙ্কায় অর্থনীতি

১৫ ঘন্টা আগে
১৮ দিনে ৫০০০ কোটির বেশি উৎপাদন ক্ষতি, শঙ্কায় অর্থনীতি

পল্টনে আটক আওয়ামী লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

১৬ ঘন্টা আগে
পল্টনে আটক আওয়ামী লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

মোদি সরকারের অধীনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত | হিউম্যান রাইটস ওয়াচ

১৬ ঘন্টা আগে
হিউম্যান রাইটস ওয়াচ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।