লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
ঝিনাইদহ শহীদ বীজ ভান্ডারের মালিকের কাছ থেকে ক্ষতিপুরণের টাকা আদায়


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- অনঅনুমদিত বীজ বিক্রি করে কৃষকদের ক্ষতিগ্রস্থ করার দায়ে ঝিনাইদহ শহীদ বীজ ভান্ডারের মালিকের কাছ থেকে দুই লাখ ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। বৃহস্পতিবার হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের ক্ষতিগ্রস্ত সাত কৃষককে ক্ষতিপুরণের টাকা তুলে দেওয়া হয়। কৃষক জোনাব আলী অভিযোগ করেন তিনি ঝিনাইদহ শহরের শহীদ বীজ ভান্ডার থেকে ৬ বিঘা জমির জন্য সিলেট স্বর্ণ ধানের বীজ ক্রয় করেন। বীজতলা থেকে চারা জমিতে রোপনের পর পরই গাছে শীষ গজিয়ে যায়।

তিনি ক্ষতিপুরণ বাবদ ৫৪ হাজার টাকা পেয়েছেন জানিয়ে বলেন, এ বিষয়ে তিনিসহ ৭ জন কৃষক ঝিনাইদহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন। ঝিনাইদহ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, কৃষকদের লিখিত অভিযোগ পেয়ে তিনি ঝিনাইদহ কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের লিখিত মতামত চান। হরিণাকুন্ডু উপজেলা ও ঝিনাইদহ সদর কৃষি অফিসার যৌথ ভাবে তাদের মতামত প্রদান করেন যে, ওই বীজ কৃষি বিভাগের অনুমোদিত নয়। অসাদু উপায়ে বীজ বিক্রি করা হয়েছে।

মতামতে আরো বলা হয়, এই বীজ থেকে যদি কৃষকরা ক্ষতিগ্রস্থ হয় তবে বীজ বিক্রেতার বিরুদ্ধে প্রয়োজণীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে। এ ঘটনার পর ভোক্তা অধিকার আইনী পদক্ষেপ গ্রহন করে। সহকারী পরিচালক সুচন্দন মন্ডল আরো জানান, কৃষক জোনাব আলী, আজিজুর রহমান মন্ডল, আতিয়ার রহমান, নজির আলী খাঁ, সজল, আকাশ ও লিমন হোসেনকে ক্ষতিপুরণের এই অর্থ বুঝিয়ে দেওয়া হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত

আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

কৃষি | আলমডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ  টাকা ও পাখি ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলমডাঙ্গায় ১ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ টাকা ও পাখি ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।