লগইন
যৌতুকের বলি আরেক গৃহবধূ! স্বামীর নির্যাতন সইতে না পেরে বাবার বাড়িতে আত্মহত্যা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৯ জুলাই, ২০২৬ | ০৩:৫৩ দুপুর ৩৬৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

যৌতুকের বলি আরেক গৃহবধূ! স্বামীর নির্যাতন সইতে না পেরে বাবার বাড়িতে আত্মহত্যা

যৌতুক নামক সামাজিক ব্যাধির ভয়াল থাবায় আবারও ঝরে গেল এক তরতাজা প্রাণ। স্বামীর লাগাতার নির্যাতন ও মোটরসাইকেলের জন্য যৌতুকের দাবির চাপ সহ্য করতে না পেরে বাবার বাড়িতে এসে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন সুমাইয়া আক্তার নীলা (২১) নামে এক গৃহবধূ। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা।

বুধবার (২৯ জুলাই) সকালে আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আগামীকাল ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

জানা গেছে, বাদেমাজু গ্রামের দরিদ্র ভ্যানচালক আহাদ আলীর মেয়ে সুমাইয়া আক্তার নীলার সঙ্গে প্রায় দুই বছর আগে কুষ্টিয়ার ইবি থানার নৃসিংহপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে কাজলের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় নীলা বাদল স্মৃতি একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

অভিযোগ রয়েছে, বিয়ের পর মেয়ের সুখের আশায় আহাদ আলী জামাইকে নগদ ৫০ হাজার টাকা দেন। এছাড়া জামাইয়ের দাবিতে প্রায় ৩০ হাজার টাকা ব্যয়ে একটি মোবাইল ফোনও কিনে দেন। কিন্তু এতেও শেষ হয়নি দাবির তালিকা। পরবর্তীতে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য নীলার ওপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো বলে পরিবারের অভিযোগ।

নির্যাতনের কারণে একাধিকবার নীলা বাবার বাড়িতে ফিরে আসলেও স্বামী এসে তাকে আবার নিয়ে যেত। কয়েকদিন আগে আবারও নির্যাতনের শিকার হয়ে বাবার বাড়িতে চলে আসেন তিনি। পরিবারের সদস্যদের কাছে কান্নাজড়িত কণ্ঠে জানান, মোটরসাইকেল কিনে না দিলে স্বামী আর তাকে সংসারে নেবে না।

বুধবার সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন নীলা। দীর্ঘ সময় দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা আহাদ আলী বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাঈল বলেন, বাদেমাজু গ্রামে একটি মেয়ে পিতার বাড়িতে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা বলেন, যৌতুকের মতো অভিশাপ আজও সমাজ থেকে দূর হয়নি। একটি অসহায় পরিবারের মেয়েকে বিয়ের পরও বারবার টাকার জন্য নির্যাতন করা হয়েছে। আমরা চাই, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

আরেক প্রবীণ গ্রামবাসী বলেন, যৌতুকের জন্য আর কোনো বাবার বুক যেন খালি না হয়, কোনো মায়ের কোল যেন সন্তানহারা না হয়। সমাজের সবাইকে যৌতুকের বিরুদ্ধে একযোগে দাঁড়াতে হবে। যৌতুক দাবি করা যেমন অপরাধ, তেমনি তা মেনে নেওয়াও সামাজিকভাবে নিরুৎসাহিত করতে হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১২ মিনিট আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।