ভেঙ্গে ফেলা হচ্ছে আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় অবস্থিত ড. রাধাবিনোদ পালের ১১০ বছর পুরনো মামা বাড়ি
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ভেঙ্গে ফেলা হচ্ছে আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় অবস্থিত ড. রাধাবিনোদ পালের ১১০ বছর পুরনো মামা বাড়ি
মুর্শিদ কলিন: কালের গর্ভে বিলীন হতে চলেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ঐতিহ্যবাহী হাটবোয়ালিয়া বাজারে অবস্থিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিচারপতি (জাস্টিজ) রাধাবিনোদ পালের স্মৃতিবিজড়িত মামাবাড়ি। ১৯১৬ সালে নির্মিত ১১০ বছরের পুরনো এই ঐতিহাসিক বাগানবাড়িটি ভেঙে সেখানে নতুন আধুনিক স্থাপনা নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯১৬ সালে মোড়ভাঙ্গা গ্রামের বাসিন্দা কৃষ্ণ বন্ধু পাল হাটবোয়ালিয়া বাজারে এই দৃষ্টিনন্দন বাগানবাড়িটি নির্মাণ করেছিলেন। এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দূরদর্শী বিচারক জাস্টিজ রাধাবিনোদ পালের মামাবাড়ি হিসেবে পরিচিত ছিল।
বিচারপতি রাধাবিনোদ পাল ছিলেন, ১৯২৫ সালে ডাক্তার রিয়াজ উদ্দিন আহমেদ প্রতিষ্ঠিত আলমডাঙ্গার হাটবোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা এবং এই স্কুলের প্রথম প্রধান শিক্ষক ।আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই আইনজ্ঞের কর্মজীবনের শুরুর দিকের একটি বড় অংশ কেটেছে এই হাটবোয়ালিয়া ও এর আশেপাশের অঞ্চলে, যার স্মৃতি বহন করছে এই ঐতিহ্যবাহী বাড়িটি। জাপানের এনএইচকে (NHK) টেলিভিশন এই বাড়িটির ভিডিও চিত্র ধারণ করে নিয়ে গেছে।
চল্লিশের দশকের শুরুর দিকে হাটবোয়ালিয়া বাজারে যখন হিন্দু ও মাড়োয়ারি ব্যবসায়ীদের একক রমরমা ব্যবসা ছিল, ঠিক তখন আলমডাঙ্গার প্রাগপুর গ্রামের আলহাজ্ব ফকির মোহাম্মদ বিশ্বাসের বড় ছেলে মহিউদ্দিন মিয়া এই বাগানবাড়িটি কিনে নেন এবং সেখানে একটি মুদি দোকান চালু করেন। ১৯৮১ সালে মহিউদ্দিন মিয়ার মৃত্যুর পর থেকে তাঁর সন্তানেরা এই বাড়িতেই বসবাস করছেন।
বাড়িটির বর্তমান মালিক (মহিউদ্দিন মিয়ার ছেলেরা) জানিয়েছেন, শতবর্ষ পার হওয়া এই প্রাচীন বাড়িটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বসবাসের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকায় ঐতিহ্যবাহী এই বাড়িটি ভেঙে ফেলে সেখানে নতুন আবাসন বা বাণিজ্যিক স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
বাড়িটি ভেঙে ফেলার খবরে স্থানীয় সচেতন মহল ও ঐতিহ্যপ্রেমীদের মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছে। অনেকেই মনে করছেন, যথাযথ সংস্কার ও সংরক্ষণের অভাবের কারণেই চুয়াডাঙ্গা জেলা আরও একটি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন হারাতে বসেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
৩ ঘন্টা আগে