লগইন
উপ-উপাচার্য ড. এমতাজ হোসেনের প্রতিবাদ ও তদন্তের দাবি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ অক্টোবর, ২০২৬ | ১১:০০ দুপুর ১৯২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়া

ইবিতে পরীক্ষার খাতা হারানোর খবর অসত্য ও বিভ্রান্তিকর | উপ-উপাচার্য ড. এমতাজ হোসেনের প্রতিবাদ ও তদন্তের দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেন তাঁর বিরুদ্ধে পরীক্ষার খাতা হারানোর অভিযোগ এনে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও বিভ্রান্তিকর বলে আখ্যায়িত করেছেন। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে ‘পরীক্ষার খাতা হারিয়ে ফেলেছেন উপ-উপাচার্য’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদের কথা জানানো হয়।

লিখিত প্রতিবাদলিপিতে অধ্যাপক ড. এমতাজ হোসেন উল্লেখ করেন, সংশ্লিষ্ট সংবাদে যে ২১০৭ নম্বর কোর্সের উত্তরপত্রের কথা বলা হয়েছে, সেই খাতা বা কোনো বান্ডিল তিনি কখনোই গ্রহণ করেননি। ফলে তাঁর কাছে হস্তান্তর না করা কোনো খাতা হারানোর অভিযোগ তাঁর ওপর চাপানো অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. শাহাবুল আলম নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে উপ-উপাচার্য কোনো খাতা পাননি এবং পিয়নরা খাতা নিয়ে কী করেছেন তা তাঁর জানা নেই। এরপরও পিয়নের মনগড়া বক্তব্যের ওপর ভিত্তি করে তাঁর মতো একটি দায়িত্বশীল পদের ব্যক্তির বিরুদ্ধে খাতা হারানোর অভিযোগ এনে সংবাদ প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক। যথাযথ প্রমাণ ও বিভাগীয় নথি যাচাই না করে এমন সংবাদ প্রকাশ করায় তাঁর ব্যক্তিগত সম্মানহানি ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

অধ্যাপক এমতাজ হোসেন গণমাধ্যমের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে বলেন, সাংবাদিকতার পেশাদার নীতি মেনে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করা উচিত ছিল। প্রকৃত রহস্য উদঘাটনে পরীক্ষার খাতা আদান-প্রদানের খাতাপত্র ও পরীক্ষা কমিটির কার্যক্রম তদন্তের জন্য তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪১ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪২ মিনিট আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪৩ মিনিট আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৫৩ মিনিট আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

১ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

১ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

৩ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

৬ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

৭ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।