লগইন
তরুণদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও ৭ নভেম্বরের গুরুত্ব ছড়িয়ে দেওয়ার আহ্বান মেহেরপুরের জেলা প্রশাসকের
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ নভেম্বর, ২০২৬ | ০৫:০২ সকাল ১৪১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর

তরুণদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও ৭ নভেম্বরের গুরুত্ব ছড়িয়ে দেওয়ার আহ্বান মেহেরপুরের জেলা প্রশাসকের

নবপ্রজন্মের মনে মহান মুক্তিযুদ্ধের আদর্শ, ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও দেশপ্রেম জাগ্রত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়। তিনি বলেছেন, আগামীর তরুণ সমাজকে আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস সম্পর্কে সম্যক ধারণা দিতে হবে। তরুণদের সততা, মেধা ও দেশপ্রেমকে একত্রিত করেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন সম্ভব।

শনিবার সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে উল্লেখ করেন, ১৯৭৫ সালের আগস্ট ও নভেম্বরের শুরুতে দেশের রাজনৈতিক পরিমণ্ডলে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, যা জাতীয় অস্তিত্বকে সংকটের মুখে ফেলে। সেই সংকটময় মুহূর্তে ৭ নভেম্বর সিপাহি ও দেশপ্রেমিক জনগণ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামে এবং তৎকালীন সেনাপ্রধান মেজর জিয়াউর রহমানকে গৃহবন্দি অবস্থা থেকে মুক্ত করে।

তিনি আরও যোগ করেন, পারস্পরিক সম্প্রীতি ও শ্রদ্ধাবোধ বজায় থাকলে একটি জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে। সবাইকে দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক পার্থ প্রতিম শীলের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ আলোচনা সভায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, মেহেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক বশির আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা এবং বীর মুক্তিযোদ্ধা রায়হানুল কবীর।

অনুষ্ঠানে মেহেরপুর জেলা কমান্ড্যান্ট আল আমিন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আব্দুস সাত্তার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ মাসুদ, সমবায় কর্মকর্তা এনামুল হক, জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফ আহমেদ, জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনজুমান আরা, সদর থানার ওসি হুমায়ুন কবির, উপজেলা খাদ্য কর্মকর্তা এরশাদ আলী, নির্বাচন কর্মকর্তা বাবু হক এবং উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৩৬ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩৭ মিনিট আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৩৮ মিনিট আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪৭ মিনিট আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

১ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

১ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

৩ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

৬ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

৭ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।