সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গার দর্শনা থেকে স্কুলছাত্রী অপহরণ | তিন দিনেও উদ্ধার হয়নি জিনিয়া, বাবার অভিযোগ প্রেম প্রত্যাখ্যানের জেরে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর শহর সংলগ্ন এলাকা থেকে জিনিয়া (১৭) নামের এক স্কুলছাত্রীকে অস্ত্রের মুখে জোরপূর্বক অপহরণ করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। দর্শনা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জিনিয়া জয়নগর গ্রামের জসিম উদ্দিনের মেয়ে।
অপহরণের তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি বলে অভিযোগ করেছেন জিনিয়ার বাবা জসিম উদ্দিন। তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে দর্শনা বালিকা বিদ্যালয় থেকে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে শাওনসহ ২-৩ জন পূর্বপরিকল্পিতভাবে ওঁত পেতে ছিল। তারা মোটরসাইকেলযোগে জিনিয়াকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
ওই রাতেই জসিম উদ্দিন নিজে বাদী হয়ে দর্শনা থানায় শাওনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জসিম উদ্দিনের দাবি, দর্শনা মোবারকপাড়ার মৃত গুদার ছেলে শাওন দীর্ঘদিন ধরে তাঁর মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। জিনিয়া এতে রাজি না হওয়ায় শাওন তাকে অপহরণের হুমকি দেয়। বিষয়টি শাওনের পরিবারকে জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি এবং শেষ পর্যন্ত এই ঘটনা ঘটে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এ বিষয়ে বলেন, ঠিক কী কারণে মেয়েটিকে তুলে নেওয়া হয়েছে, তা এখনো পরিষ্কার নয়। তবে প্রাথমিক ধারণা, এটি প্রেমের সম্পর্কের সূত্র ধরে ঘটতে পারে। তিনি আরও জানান, ঘটনার দিন স্কুলছাত্রীর বাবা জসীমউদ্দীন শাওনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেছেন। পুলিশ স্কুলছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
১ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা
৭ ঘন্টা আগে