লগইন
ঠাকুরগাঁওয়ে ২৫০ গ্রাম থেকেও মিলছে রান্না গরুর মাংস, ওজনে বিক্রি করে সাড়া ফেলেছেন ফারুক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬ | ১০:০০ দুপুর ১১৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ফিচার

ঠাকুরগাঁওয়ে ২৫০ গ্রাম থেকেও মিলছে রান্না গরুর মাংস, ওজনে বিক্রি করে সাড়া ফেলেছেন ফারুক

অল্প হোক বা বেশি, এখন রান্না করা গরুর মাংস কেনা যাচ্ছে নিজের প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী। কেউ এক কেজি, কেউ আধা কেজি, আবার কেউবা মাত্র ২৫০ গ্রাম—ক্রেতাদের চাহিদা অনুযায়ী ওজন করে পরিবেশন করা হচ্ছে গরম গরুর মাংস। ঠাকুরগাঁও শহরে এমন অভিনব উদ্যোগ নিয়ে প্রশংসা কুড়াচ্ছেন মো. ফারুক হোসেন। তাঁর এই ব্যতিক্রমী প্রকল্পের নাম ‘হান্ডিবাড়ি’ বা ‘হাঁড়িবাড়ি’।

প্রতি শুক্রবার ঠাকুরগাঁও শহরের দুড়ামাড়ি এলাকার রেশম কারখানার সামনে এই বিশেষ মাংসের পসরা সাজান ফারুক। প্রতি কেজি রান্না করা মাংসের দাম ধরা হয়েছে ৮৫০ টাকা। বিশেষত্ব হলো, এই মাংস পানি ছাড়াই সম্পূর্ণ শর্ষের তেলে মাটির চুলায় রান্না করা হয়, যা স্বাদে যোগ করে এক ভিন্ন মাত্রা।

গত শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে দুড়ামাড়ি এলাকায় গিয়ে দেখা যায়, রেশম কারখানার সামনে একটি রঙিন শামিয়ানা টাঙানো হয়েছে। একপাশে বিশাল হাঁড়িতে চলছে মাংস রান্নার শেষ মুহূর্তের প্রস্তুতি। অন্যপাশে টেবিলে সারিবদ্ধভাবে রাখা হয়েছে প্লাস্টিকের বাটি। সকাল নয়টা বাজতেই ক্রেতাদের আনাগোনা শুরু হয়। ফারুক হোসেন হাঁড়ি থেকে মাংস তুলে ডিজিটাল ওজনযন্ত্রে মেপে মেপে ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন। অল্প সময়ের মধ্যেই সেখানে ক্রেতাদের উপচে পড়া ভিড় জমে যায়।

সুখ্যাতি ছড়িয়েছে ফারুকের রান্নার

ফারুকের মাংস কিনতে এসেছিলেন ঠাকুরগাঁওয়ের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম। তিনি দুই কেজি মাংস কিনে ফেরার পথে জানান, বর্তমানে বাজারে কাঁচা গরুর মাংসের দাম ৭৫০ থেকে ৮০০ টাকা কেজি। সেখানে ৮৫০ টাকায় সুস্বাদু রান্না করা মাংস পাওয়া এক দারুণ ব্যাপার। আগে দাম আরও কম থাকলেও, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে এখন ৮৫০ টাকা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, “ফারুকের রান্নার সুনাম এখন সবার মুখে মুখে।”

আরেক ক্রেতা আহসান হাবিবের মতে, বাজার থেকে ৭৫০ টাকায় এক কেজি কাঁচা মাংস কিনে রান্না করতে তেল, মসলা ও সময়ের পেছনেও খরচ হয়। সেই তুলনায় ৮৫০ টাকায় এক কেজি রান্না করা মাংস কেনা তাঁর কাছে যথেষ্ট সাশ্রয়ী মনে হয়েছে।

পঞ্চগড়ের সাকোয়ায় থাকা জাকির হোসেনের ছোট বোন 'হান্ডিবাড়ি'র মাংসের কথা শুনে ভাইয়ের কাছে খাওয়ার বায়না ধরেছেন। বোনের সেই আবদার মেটাতে দুই কেজি মাংস কিনেছেন জাকির। তিনি জানান, “হান্ডিবাড়ির মাংসের স্বাদ সত্যিই অসাধারণ এবং দামও তুলনামূলক সাশ্রয়ী।”

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘হান্ডিবাড়ি’র মাংস বিক্রির ভিডিও দেখে অনেকেই ফারুক হোসেনের দোকানে আসেন। ছবিটি গত শুক্রবার ঠাকুরগাঁও শহরের দুড়ামাড়ি এলাকার রেশম কারখানার সামনে থেকে তোলা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে 'হান্ডিবাড়ি'র মাংস বিক্রির ভিডিও দেখে রাকিব হাসানও চলে এসেছেন মাংস কিনতে। তিনি বলেন, “ফেসবুকে ভিডিওটি ব্যাপক সাড়া ফেলেছে, তাই সকালে চলে এলাম।”

ঠাকুরগাঁও রোড এলাকার গৃহিণী আসমা আক্তার তাঁর বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য দুই কেজি মাংস কিনেছেন। তিনি জানান, “বাড়িতে মেহমান এলে মাংস রান্না করতে অনেক ঝক্কি পোহাতে হয়। সেই ঝামেলা এড়াতে এটি একটি চমৎকার সমাধান। কেনার আগে এক টুকরা খেয়ে দেখেছি, স্বাদও দারুণ।”

শহরের একটি ছাত্রাবাসে থাকেন হাসিবুল হাসান। তাঁর এক বন্ধু বেড়াতে এসেছেন, বন্ধুকে আপ্যায়ন করতে তিনি মাত্র ২৫০ গ্রাম মাংস কিনেছেন। হাসিবুল বলেন, “সাধারণত মাংসের দোকানে এত অল্প পরিমাণে গরুর মাংস বিক্রি করতে অনীহা দেখা যায়, কিন্তু এখানে যত খুশি তত নেওয়ার সুযোগ আছে।”

৪০ কেজি থেকে প্রায় তিন মণ

মো. ফারুক হোসেন জানান, তিনি বিভিন্ন হোটেল ও অনুষ্ঠানে মাংস সরবরাহ করেন। সেই অভিজ্ঞতা থেকেই রান্না করা গরুর মাংস বিক্রির পরিকল্পনা করেন। তাঁর শৈশব কেটেছে অভাব-অনটনের মধ্য দিয়ে; গরুর মাংস কিনে খেতে না পারার কষ্ট তিনি অনুভব করেছেন। সেই অভিজ্ঞতা থেকেই তিনি এমন উদ্যোগ নিয়েছেন, যাতে দিনমজুর থেকে শুরু করে সমাজের সব স্তরের মানুষই তাঁদের প্রয়োজন অনুযায়ী মাংস কিনে খেতে পারেন।

ফারুক আরও বলেন, “চার সপ্তাহ আগে ৪০ কেজি মাংস রান্না করে বিক্রি শুরু করেছিলাম। প্রথম দিন মাত্র তিন ঘণ্টার মধ্যে সব মাংস বিক্রি হয়ে যায়। ক্রেতাদের অভূতপূর্ব সাড়া দেখে দ্বিতীয় সপ্তাহে ৬০ কেজি এবং তৃতীয় সপ্তাহে ৮০ কেজি মাংস রান্না করি। গত শুক্রবার বিক্রি হয়েছে প্রায় আড়াই মণ, আর এবার প্রায় তিন মণ মাংস রান্না করেছি, যা শেষ হওয়ার পথে।”

তিনি প্রতি সপ্তাহে দেখেশুনে একটি দেশি গরু কেনেন। সেটি দোকানের সামনে বেঁধে রাখেন, এরপর জবাই করে বড় হাঁড়িতে মাংস রান্না করেন।

লাভের বিষয়ে ফারুক বলেন, “কাঁচা মাংসের দামই প্রায় ৭৫০ টাকা কেজি। আমি রান্না করা মাংস বিক্রি করছি ৮৫০ টাকায়। খুব বেশি লাভ থাকে না। তবে ক্রেতারা যখন বলেন যে, আমার রান্না করা মাংস ভালো হয়েছে, তখনই সবচেয়ে বেশি ভালো লাগে।”

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৩২ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩৩ মিনিট আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৩৪ মিনিট আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪৪ মিনিট আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

১ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

১ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

৩ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

৬ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

৭ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।