লগইন
সস্তা ভিউ ও কুরুচিপূর্ণ কনটেন্টের থাবায় ক্ষুণ্ন হচ্ছে মেহেরপুরের আঞ্চলিক ভাষার মর্যাদা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ | ০৮:০১ সকাল ১৮৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর

সস্তা ভিউ ও কুরুচিপূর্ণ কনটেন্টের থাবায় ক্ষুণ্ন হচ্ছে মেহেরপুরের আঞ্চলিক ভাষার মর্যাদা

সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে মেহেরপুর জেলায় আশঙ্কাজনকভাবে বেড়েছে অশালীন ও রুচিহীন ভিডিও তৈরির প্রবণতা। ফেসবুক পেজ, গ্রুপ কিংবা ব্যক্তিগত আইডি থেকে সস্তা বিনোদন ও দ্রুত জনপ্রিয়তার উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে কুরুচিপূর্ণ কনটেন্ট। এর ফলে বিকৃত হচ্ছে মেহেরপুরের ঐতিহ্যবাহী আঞ্চলিক ভাষা এবং ধূলিসাৎ হচ্ছে এর সামাজিক মর্যাদা।

সম্প্রতি স্থানীয় বেশ কিছু মিম পেজ এবং বিনোদনমূলক প্ল্যাটফর্মের কর্মকাণ্ডে ক্ষোভ ছড়িয়ে পড়েছে সচেতন মহলে। ভিউ ও রিচ বাড়ানোর তীব্র প্রতিযোগিতায় মেহেরপুরের সাধারণ মানুষের ব্যক্তিগত বিষয়, বাচনভঙ্গি ও পারিবারিক জীবনকে হাস্যরসের উপাদানে পরিণত করা হচ্ছে। এমনকি অনুমতি ছাড়াই অনেকের ব্যক্তিগত ছবি ব্যবহার করে আপত্তিকর মিম ও ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে ভুক্তভোগীদের অভিযোগ।

can এমনই এক ভুক্তভোগী সাদিয়া আফরিন জ্যামি জানান, তাঁর ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করে ‘এক্সপোর্ট মেহেরপুর ২.০’ নামের একটি পেজ কুরুচিপূর্ণ মিম তৈরি করে প্রকাশ করে। মানহানির শিকার হয়ে তিনি ঢাকার সাইবার সাপোর্ট সেন্টার, ডিবি ও ডিএমপিতে ওই পেজের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

এই নেতিবাচক ধারার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ইতিবাচক কনটেন্ট নির্মাতারা। ট্রাভেল ব্লগার রাগীব শাহরিয়ার বলেন, “মেহেরপুর থেকে অনেক নতুন কনটেন্ট ক্রিয়েটর উঠে আসছেন, যা ইতিবাচক। কিন্তু একটি গোষ্ঠী মেহেরপুরের ভাষা ও সংস্কৃতিকে বিকৃত করে সারা দেশে তুলে ধরছে। ভিউয়ের জন্য দীর্ঘমেয়াদে নিজেদের সংস্কৃতি ধ্বংস করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” একইভাবে কনটেন্ট নির্মাতা সোহাগ মিয়া এবং এমপি রকি নতুন প্রজন্মকে রক্ষা করতে অশ্লীলতা বর্জন ও শিক্ষণীয় কনটেন্ট তৈরির আহ্বান জানান।

মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মুহা. আব্দুল্লাহ আল আমিন বলেন, “বর্তমানে সোশ্যাল মিডিয়া তরুণদের ইতিবাচক শিক্ষার বদলে ভুল পথে নিয়ে যাচ্ছে। কনটেন্ট ক্রিয়েটরদের শুধু লাইক-কমেন্টের পেছনে না ছুটে এমন কনটেন্ট তৈরি করা উচিত যা সমাজ গঠনে ভূমিকা রাখবে।”

এদিকে প্রযুক্তির অপব্যবহার এবং এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ছবি বিকৃত করার ফলে সাইবার ক্রাইমের মাত্রা আরও গভীর হচ্ছে। এ বিষয়ে আইনজীবী আ.ন.ম. আল মামুন-অনল জানান, “সাইবার বুলিংয়ের ক্ষেত্রে সাইবার নিরাপত্তা আইন বা পর্নোগ্রাফি আইনে ২ থেকে ৭ বছরের সাজা এবং সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। তবে মামলা করার জন্য বিভাগীয় শহরে যেতে হওয়ায় ভুক্তভোগীরা সহজে আইনি পদক্ষেপ নিতে চান না। ফলে মেহেরপুরে সাইবার অপরাধীদের দাপট দিন দিন বাড়ছে।”

সন্তানদের মানসিক স্বাস্থ্য ও নৈতিকতা নিয়ে চিন্তিত অভিভাবকরাও। অভিভাবক মনিরা বেগম ও রিতা খাতুন জানান, ফেসবুক ও ইউটিউবে প্রতিনিয়ত ভেসে আসা কুরুচিপূর্ণ ভিডিও কিশোর-কিশোরীদের বিপথগামী করছে। কনটেন্ট নির্মাতাদের আরও দায়িত্বশীল ও সংবেদনশীল হওয়ার দাবি জানিয়েছেন তারা।

সংশ্লিষ্টরা মনে করছেন, ডিজিটাল মাধ্যমে সৃজনশীলতা প্রকাশের যেমন সুযোগ রয়েছে, তেমনি সুস্থ সমাজ বিনির্মাণে কনটেন্টের মানের ব্যাপারে আপস করার কোনো সুযোগ নেই। মেহেরপুরের ভাষা ও আত্মমর্যাদা টিকিয়ে রাখতে এখনই কঠোর পদক্ষেপ প্রয়োজন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।