লগইন
সরবরাহ স্বাভাবিক ও কঠোর নজরদারির তাগিদ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ অক্টোবর, ২০২৬ | ০৯:০০ রাত ১৭৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অর্থনীতি

বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট | সরবরাহ স্বাভাবিক ও কঠোর নজরদারির তাগিদ

দেশের বাজারে আবারও বোতলজাত সয়াবিন তেলের তীব্র সরবরাহ সংকট দেখা দিয়েছে। খুচরা বাজারে ক্রেতারা চাহিদা অনুযায়ী ভোজ্যতেল পাচ্ছেন না। কোথাও এক লিটারের বোতল উধাও, আবার কোথাও দুই বা পাঁচ লিটারের বোতল মিলছে না। এই সরবরাহ সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে খোলা তেলের বাজারেও। গত এক সপ্তাহে খোলা সয়াবিন ও পাম তেলের দাম প্রতি লিটারে ২ থেকে ৪ টাকা পর্যন্ত বেড়েছে।

ভোজ্যতেলের বাজারে এ ধরনের সংকট এবারই প্রথম নয়। চলতি বছরেই এর আগে আরও দুইবার বোতলজাত সয়াবিনের সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল। পরবর্তীতে এপ্রিলের শেষভাগে লিটারে ৪ টাকা এবং সেপ্টেম্বর মাসে আরও ৫ টাকা দাম বাড়ানো হয়। চলমান সংকটের মধ্যে ব্যবসায়ীদের সংগঠন ইতিমধ্যেই তেলের দাম বাড়ানোর জোর দাবি জানিয়েছে। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যথাযথ যাচাই-বাছাই ছাড়া নতুন করে দাম বাড়ানো হবে না।

সংশ্লিষ্টরা মনে করছেন, সরবরাহ কমিয়ে দাম বাড়ানোর চাপ তৈরি করা হলে তার চূড়ান্ত ভুক্তভোগী হন সাধারণ ভোক্তারা। বাজারে সংকট তৈরি হলে মানুষ বাধ্য হয়ে খোলা তেল কেনেন, যার ফলে খোলা তেলের দামও চড়ে যায়। অনেক ক্রেতা আতঙ্কে প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনে মজুত করছেন। আবার কিছু অসাধু বিক্রেতা অতিরিক্ত মুনাফার আশায় বোতলজাত তেল লুকিয়ে রাখছেন বলেও অভিযোগ উঠেছে।

বাজারের এই অস্থিরতা কাটাতে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে নিয়মিত কঠোর নজরদারির প্রয়োজন। কোন কোম্পানি প্রতিদিন কী পরিমাণ তেল বাজারে সরবরাহ করছে, তা নিয়মিত জনসমক্ষে প্রকাশ করা উচিত। সরবরাহ কমিয়ে কৃত্রিম উপায়ে দাম বাড়ানোর কোনো অপচেষ্টা চলছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা দরকার। যৌক্তিক কারণে পণ্যের দাম বাড়তে পারে, কিন্তু কৃত্রিম সংকটের মাধ্যমে ভোক্তাদের জিম্মি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।