লগইন
সমালোচনার মুখে লেফটেন্যান্ট গভর্নরের সিদ্ধান্ত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ জুলাই, ২০২৬ | ০২:০৫ দুপুর ৩১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

দিল্লিতে পুলিশের আটক ক্ষমতা বৃদ্ধি | সমালোচনার মুখে লেফটেন্যান্ট গভর্নরের সিদ্ধান্ত

ককরোচ বা তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান আন্দোলনের মধ্যেই দিল্লি পুলিশের 'প্রতিরোধমূলক আটক' বা প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষমতার মেয়াদ বাড়ানো হয়েছে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তরনজিৎ সান্ধু আগামী ১৮ অক্টোবর পর্যন্ত এই ক্ষমতার মেয়াদ বৃদ্ধি করেছেন বলে টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে। এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে, যেখানে আন্দোলনরত তরুণদের বিরুদ্ধে পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আরও জোরালো হচ্ছে।

দিল্লি সরকারের স্বরাষ্ট্র বিভাগ গত ১৫ জুলাই একটি প্রজ্ঞাপন জারি করে জানায় যে, জাতীয় নিরাপত্তা আইনের (ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট-এনএসএ) ধারা ৩-এর উপধারা (২) অনুযায়ী দিল্লি পুলিশের কমিশনারকে প্রতিরোধমূলক আটকের ক্ষমতা দেওয়া হয়েছে। এই ক্ষমতা আগামী ১৮ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।

তবে দিল্লি পুলিশ এই সিদ্ধান্তকে একটি নিয়মিত প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দাবি করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু গণমাধ্যম বিষয়টিকে ভুলভাবে উপস্থাপন করে বলছে যে, সিজেপির আন্দোলন দমনের উদ্দেশ্যে এই ক্ষমতা দেওয়া হয়েছে। বাস্তবে, এটি প্রতি তিন মাস অন্তর নিয়মিতভাবে নবায়ন করা হয়।

দেশটির জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী, কেন্দ্র ও রাজ্য সরকার এমন ব্যক্তিদের আটক করতে পারে যাদের কর্মকাণ্ড ভারতের প্রতিরক্ষার জন্য ক্ষতিকর বলে মনে করা হয়। এই আইনের আওতায় কোনো ব্যক্তিকে তিন মাস থেকে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত আটক রাখা যায়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, যেহেতু এটি প্রতিরোধমূলক আটক, তাই এটি সাধারণ গ্রেপ্তার নয়। ফলে আটক ব্যক্তিকে আদালতে হাজির করার কোনো আইনি বাধ্যবাধকতা থাকে না। দিল্লি সরকারের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, ১৯৮০-এর দশক থেকেই এই ক্ষমতা দিল্লি পুলিশের কমিশনারের কাছে অর্পণ করা হয়েছে এবং প্রতি তিন মাস পরপর এর মেয়াদ বাড়ানো হয়। বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে কোনো বিশেষ অনুরোধ করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

পরীক্ষার প্রশ্নফাঁস ইস্যুতে সিজেপি গত ২০ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু করে, যা পরবর্তীতে দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এদিকে, এই সিদ্ধান্তের জেরে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনায় সরব হয়েছেন বিরোধী দলগুলো। এআইএমআইএম সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি প্রশ্ন তুলেছেন, "প্রধানমন্ত্রী এক কথা বলছেন, কিন্তু তার সরকার দিল্লি পুলিশের কমিশনারকে জাতীয় নিরাপত্তা আইনের আওতায় মানুষকে ১২ মাস পর্যন্ত আটক রাখার ক্ষমতা দিয়েছে। যন্তর মন্তরের আন্দোলন কি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি?"

ওয়াইসি আরও বলেন, "দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠীর বয়স ২৫ বছরের নিচে। যাদের ভবিষ্যৎ নষ্ট হয়েছে, সেই তরুণরা নিজেদের অধিকারের দাবিতে আন্দোলন করছে। অথচ মোদি সরকার তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে এবং তাদের বিরুদ্ধে এনএসএ প্রয়োগ করতে চাইছে।" তিনি অভিযোগ করেন, একদিকে সরকার বিশেষ আদালতের কথা বলছে, অন্যদিকে কোনো কারণ প্রকাশ না করেই আন্দোলনকারীদের ১২ মাস পর্যন্ত আটক রাখার ক্ষমতা দেওয়া হচ্ছে। তাঁর প্রশ্ন, এই আন্দোলন কীভাবে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে? সরকার পুরো পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে এবং এর দায় সরকারেরই।"

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।