লগইন
শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম আতঙ্ক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ অক্টোবর, ২০২৬ | ১১:০০ দুপুর ১৬১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর

মেহেরপুরে মাদ্রাসায় জমি নিয়ে বিরোধে হামলা | শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম আতঙ্ক

মেহেরপুর শহরের ঘোষপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি মাদ্রাসায় হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ‘সবুজ ছায়া ইসলামিয়া মাদ্রাসা’ নামের ওই শিক্ষা প্রতিষ্ঠানে হামলার ঘটনাটি ঘটে। এতে সেখানে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মাদ্রাসা কর্তৃপক্ষ দাবি করেছে, জায়গাটি নিয়ে পূর্বের একটি মামলা আদালত খারিজ করে দিলেও প্রতিপক্ষ তাদের হয়রানি ও বাধা দেওয়া অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে দলবল নিয়ে তারা মাদ্রাসায় প্রবেশ করে হট্টগোল ও মারধর শুরু করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘোষপাড়ায় ক্রয়কৃত জমির ওপর এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে সেখানে একটি বহুতল ভবন নির্মাণের কাজ শুরু হলে প্রতিপক্ষ তাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ নিয়ে মেহেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছিল, যা চলতি বছরের ১৪ মে আদালত খারিজ করে দেন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমিরুল ইসলাম জানান, আদালতের রায় তাদের পক্ষে আসার পরও প্রতিপক্ষের লোকজন ভবন নির্মাণে একের পর এক বাধা দিয়ে যাচ্ছে। আজ সকালে হঠাৎ তারা ক্যাম্পাসে ঢুকে হামলা ও মারধর চালালে কোমলমতি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা ভীষণ ভয় পেয়ে যান।

সবুজ ছায়া ইংলিশ ভার্সন স্কুল ও মাদ্রাসার পরিচালক আফরোজা ইসলাম অভিযোগ করেন, এহিয়া খন্দকারের ছেলে আব্দুর রশীদ, আব্দুস সাত্তারসহ বেশ কয়েকজন নারী অতর্কিতে প্রতিষ্ঠানে হামলা চালায়। সে সময় অনেক অভিভাবক বাচ্চাদের নিয়ে উপস্থিত ছিলেন। হামলাকারীরা অভিভাবকদের সাথে চরম দুর্ব্যবহার করে এবং শিশু শিক্ষার্থীদের সামনেই বঁটি নিয়ে তেড়ে আসে। আদালতের রায় উপেক্ষা করে তারা গায়ের জোরে নির্মাণকাজ বন্ধের চেষ্টা করছে।

can প্রত্যক্ষদর্শী অভিভাবক সোহাগ খন্দকার জানান, মাদ্রাসায় এমন ভীতিকর পরিস্থিতি দেখে তাঁর ছেলে আতঙ্কে কাঁদতে শুরু করে। পরে খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। মোছা. নিশি নামের আরেক অভিভাবক বলেন, উদ্ভূত পরিস্থিতিতে তিনি তাঁর সন্তানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এভাবে চলতে থাকলে এখানে সন্তানকে পড়ানো যাবে কি না, তা নিয়ে উদ্বিগ্ন তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করে। পুলিশ প্রশাসন জানিয়েছে, জমি নিয়ে সৃষ্ট এই বিরোধ মীমাংসার জন্য উভয় পক্ষকে নিয়ে আলোচনার উদ্যোগ নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।