লগইন
সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আনারুল ইসলামকে সংবর্ধনা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ | ০৫:২৬ বিকাল ৩২৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শিক্ষা চুয়াডাঙ্গা

সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আনারুল ইসলামকে সংবর্ধনা

আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. আনারুল ইসলাম ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন । তাঁর এ সাফল্যে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে নিজের সাফল্যের গল্প তুলে ধরেন তিনি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আনারুল ইসলাম আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চবিদ্যালয় চত্বরে উপস্থিত হলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, সহকারী প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা ফুলের তোড়া দিয়ে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক গৌতম কুমার পাল, মোহাম্মদ আলী সিদ্দিক, রবিউল হক, মাহমুদা আক্তার, জয়নাল আবেদীন, সোহেল আহমেদ, ইছাহক আলী, হাবিবুর রহমান, আনোয়ারুজ্জামান, আয়েশা খাতুন, হাসিনা আক্তার, আজিজুর রহমান, শাহীনা আক্তার, মানোয়ার হোসেন, শরাফত হোসেন, আবু তালেব, মেজবাহ উজ্জামান, আসাদুল হক, শাহনাজ ফেরদৌস, আতিকুর রহমান, রুলিয়া রহমান, সাইদুর রহমান, শরিফুল ইসলাম, প্রতাপ কুমার অধিকারী, জাহাঙ্গীর আলমসহ শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃব্দ।

পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে আনারুল ইসলাম তাঁর শিক্ষা ও কর্মজীবনের সাফল্যের পেছনের গল্প তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের স্বপ্ন পূরণের আহ্বান জানান।

আনারুল ইসলাম বলেন, তিনি এই বিদ্যালয়েরই একজন শিক্ষার্থী ছিলেন। এই বিদ্যালয়ে ফিরে এসে শিক্ষক ও ছোট ভাই-বোনদের ভালোবাসা ও সম্মান পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। তাঁর জীবনের পথচলায় এই বিদ্যালয়ের শিক্ষকদের অনেক অবদান রয়েছে। তিনি বিশ্বাস করেন, একজন শিক্ষার্থী যদি নিজের লক্ষ্য ঠিক রেখে নিয়মিত পরিশ্রম করে, তাহলে তার পক্ষে সফলতা অর্জন করা সম্ভব। তোমরা স্বপ্ন দেখবে, সেই স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করবে এবং কোনো বাধাকেই ভয় পাবে না।

তিনি আরও বলেন, তাঁর সাফল্য শুধু তাঁর একার নয়; এর সঙ্গে তার পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্খীদের অবদান জড়িয়ে আছে। আজকের শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনে অনেক ডাক্তার, প্রকৌশলী, বিচারক ও বিভিন্ন পেশার সফল মানুষ তৈরি হবে এটাই তাঁর প্রত্যাশা।

জানা যায়, মো. আনারুল ইসলাম ২০১৬ সালে আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের ভোকেশনাল শাখা থেকে এসএসসি পাস করেন। এরপর ২০১৮ সালে আলমডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। সেখান থেকে কৃতিত্বের সঙ্গে আইন বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এরপর ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হন।

আনারুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের চরশ্রীরামপুর নওদাপাড়া গ্রামের মৃত হারেজ আলীর ছেলে। ছয় ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট।

পরে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ইলিয়াস হোসেন আনারুল ইসলামকে মিষ্টিমুখ করান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তাঁর সাফল্যে আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১৯ মিনিট আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।