লগইন
সাড়ে ৪ কোটি টাকার মালামালসহ আটক ১৭
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ নভেম্বর, ২০২৬ | ০২:০১ দুপুর ১৪২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ৪৭ বিজিবির অভিযান | সাড়ে ৪ কোটি টাকার মালামালসহ আটক ১৭

মেহেরপুরের গাংনী এবং কুষ্টিয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ৪ কোটি ৪৫ লাখ ৯৭ হাজার ৪৪২ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া থেকে ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে বিজিবি।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের সেপ্টেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত কুষ্টিয়া জেলা ও মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।

উদ্ধার করা মালামালের তালিকায় রয়েছে ৯৪ দশমিক ২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি, একটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গুলি, ৯ হাজার ২৫০ কেজি সার এবং বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য। একই সাথে উদ্ধার করা মাদকের মধ্যে ৮৪১ বোতল বিদেশি মদ, ৯১৫ বোতল ফেনসিডিল, ১১১ দশমিক ৬০৮ কেজি গাঁজা, ১২ গ্রাম হেরোইন, ১১৯ পিস ইয়াবা এবং ১ লাখ ৩০ হাজার ৫৬৩ পিস বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট রয়েছে।

এ ছাড়া গত ১৮ নভেম্বর গাংনীর তেঁতুলবাড়িয়া গ্রাম এলাকা থেকে ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করে বিজিবি। পরবর্তীতে গাংনী থানা পুলিশের সহযোগিতায় সেগুলো নিষ্ক্রিয় করে ধ্বংস করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজিবির যশোর রিজিয়নের কুষ্টিয়া ও খুলনা সেক্টরের সাতটি ব্যাটালিয়ন গত আড়াই মাসে যৌথ ও একক অভিযানে ১৫৫ জনকে আটক করে। এই সময়ে মোট ৮৭ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৬৭৪ টাকার মাদক ও অবৈধ মালামাল উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ৯ দশমিক ৩৪৯ কেজি স্বর্ণ ও পাঁচটি আগ্নেয়াস্ত্র অন্তর্ভুক্ত।

সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও চোরাচালান রোধে বিজিবির নজরদারি বাড়িয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৪৭ বিজিবির অধিনায়ক সীমান্ত নিরাপত্তা রক্ষা ও অপরাধ দমনে স্থানীয় প্রশাসন, সাংবাদিক ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।