লগইন
সামাজিক অবক্ষয় ও কিছু জরুরি প্রশ্ন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ০৭:০০ সকাল ২২৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মতামত

শিশু অপ্রতিম হত্যাকাণ্ড | সামাজিক অবক্ষয় ও কিছু জরুরি প্রশ্ন

কুমিল্লায় নির্মমভাবে খুন হওয়া শিশু অপ্রতিম হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা পুলিশি ভাষ্য ইতিমধ্যেই সাধারণ মানুষের নজরে এসেছে। একজন সদ্যপ্রাপ্তবয়স্ক তরুণ এবং দুজন অপ্রাপ্তবয়স্ক কিশোর মিলে কীভাবে স্রেফ একটি মোবাইল ফোনের জন্য চেনা এক শিশুকে হত্যা করতে পারল—তা নিয়ে জনমনে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্ন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই নৃসংশতা নিয়ে তুমুল সমালোচনা চলছে। মানুষের জানমালের নিরাপত্তা বিধানে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন সাধারণ নাগরিকরা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন কতটুকু হয়েছে, তা নিয়ে মানুষের মনে সন্দেহ দানা বাঁধছে।

দ্বিতীয়ত, অপ্রতিমের মেলামেশা এবং তার সঙ্গীদের বিষয়ে অভিভাবকদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। মৃত্যুর পর বিভিন্ন মাধ্যমে অপ্রতিমের যে সমস্ত ছবি বা ভিডিও ছড়িয়ে পড়েছে, তা থেকে স্পষ্ট যে সে স্বাভাবিক শিশুতোষ বিনোদনের বাইরে এমন কিছু কিশোরের সঙ্গে জড়িয়ে পড়েছিল যারা বখে গেছে। কেন সে সমবয়সী বা সুস্থ ধারার বন্ধুদের খুঁজে পেল না, তা এক বড় রহস্য। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, হত্যাকাণ্ডের মতো ভয়ংকর অপরাধ করার পরেও অভিযুক্ত কিশোররা সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে নির্দোষ সেজে শোক প্রকাশ করেছে, তা যেকোনো পেশাদার অভিনেতাকেও হার মানায়। এত অল্প বয়সে এমন নৃশংসতা চালানোর পরও তাদের স্বাভাবিক আচরণ সবাইকে স্তম্ভিত করেছে।

এই ঘটনা আমাদের এক গভীর সামাজিক সংকটের দিকে নির্দেশ করে। চোখের আড়ালে কি এমন এক প্রজন্ম গড়ে উঠছে, যাদের অন্তরে স্নেহ-ভালোবাসা, মানবিকতা বা শ্রদ্ধাবোধের কোনো স্থান নেই? যেখানে লোভ ও সহিংসতাই তাদের একমাত্র চালিকাশক্তি? যদি তাই হয়, তবে এই অবক্ষয়ের দায় কার? অভিভাবকরা কি সত্যিই জানেন না তাদের সন্তানরা কার সাথে মিশছে বা কী করছে? শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কি নৈতিক মূল্যবোধ গড়ার চেয়ে জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতাকেই বড় করে দেখছে? আর সরকার কি কেবল রাজনৈতিক কাদা ছোড়াছুড়িতেই ব্যস্ত থাকবে? শিশু অপ্রতিম আর ফিরে আসবে না, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা আজ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৭ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৮ মিনিট আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৯ মিনিট আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

১৯ মিনিট আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

১ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

১ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

৩ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

৬ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

৭ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।