সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও নিয়োগবঞ্চিত | শাহবাগে তিন শতাধিক প্রার্থীর অবস্থান
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ না পাওয়ায় বিক্ষোভ করছেন প্রার্থীরা। আজ রোববার সকাল ১০টা থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তিন শতাধিক প্রার্থী অবস্থান কর্মসূচি পালন করছেন।
আন্দোলনকারী প্রার্থীরা অভিযোগ করেন, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত সাফল্য অর্জন করলেও তাঁরা সপ্তম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের সুপারিশ থেকে বঞ্চিত হয়েছেন। তাঁদের ভাষ্যমতে, পর্যাপ্ত বিষয়ভিত্তিক শূন্য পদ না থাকা এবং পূর্বে সুপারিশপ্রাপ্তদের পুনরায় আবেদনের সুযোগ দেওয়ার কারণেই এই বঞ্চনা।
প্রার্থীদের দাবি, নিয়োগের দাবিতে এর আগেও তাঁরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এবং শিক্ষা মন্ত্রণালয়ে একাধিক স্মারকলিপি জমা দিয়েছেন। ঢাকার বিভিন্ন স্থানেও বেশ কয়েকবার আন্দোলন কর্মসূচি পালন করা হয়েছে তাঁদের পক্ষ থেকে।
আন্দোলনকারীরা আরও জানান, গত ১৯ থেকে ২১ এপ্রিল শাহবাগে পূর্ববর্তী অবস্থান কর্মসূচি চলাকালীন সময়ে তৎকালীন শিক্ষামন্ত্রীর সঙ্গে এনসিটিবি ভবনে তাঁদের সাক্ষাৎ হয়েছিল। সেই সময় মন্ত্রী তাঁদের দাবি মনোযোগ দিয়ে শোনেন এবং এনটিআরসিএ-এর তৎকালীন চেয়ারম্যানকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এদিকে, দুপুর দুইটার দিকে আন্দোলনকারীদের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে শিক্ষা মন্ত্রণালয়ে যায়। এই আলোচনার পরিপ্রেক্ষিতে পরবর্তী করণীয় ঘোষণা করা হবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।
উল্লেখ্য, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় মোট ৬০ হাজার ৬৩৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন, যার পাসের হার ছিল ৩.২৪ শতাংশ। এদের মধ্যে ১৭তম সহ ষষ্ঠ ও সপ্তম গণবিজ্ঞপ্তিতে সম্মিলিতভাবে ৫৩ হাজার ৩৪০ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
সরকারি দপ্তরে পাঁচ লাখ শূন্যপদ পূরণের লক্ষ্য | জনপ্রশাসন প্রতিমন্ত্রী
১ সপ্তাহ আগে
সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরে ৩০টি পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
২ সপ্তাহ আগে
ছাপা সংস্করণ আসছে দৈনিক এশিয়া পোস্টের | ৬২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
২ সপ্তাহ আগে