লগইন
রাজধানীতে ২৬ নভেম্বর থেকে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ অক্টোবর, ২০২৬ | ১২:০০ দুপুর ১২৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শিক্ষা

রাজধানীতে ২৬ নভেম্বর থেকে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা

দেশ ও বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, বৃত্তি এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে তথ্য দিতে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো’র ৬৫তম আসর। ফেয়ার কনভেনর ইন্টারন্যাশনালের উদ্যোগে আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই তিন দিনব্যাপী শিক্ষা মেলা অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, উক্ত প্রদর্শনীতে দেশি-বিদেশি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়, মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্টাডি অ্যাব্রোড কনসালটেন্সি, আইইএলটিএস এবং অন্যান্য পরীক্ষার প্রস্তুতিমূলক কেন্দ্রসহ ক্যারিয়ার বিষয়ক নানাবিধ প্রতিষ্ঠান অংশ নেবে।

একই ছাদের নিচে শিক্ষার্থী ও অভিভাবকরা দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি, স্কলারশিপ, স্টুডেন্ট ভিসা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। পাশাপাশি অভিজ্ঞ শিক্ষা পরামর্শকদের সঙ্গে সরাসরি কথা বলে নিজেদের পছন্দ অনুযায়ী প্রতিষ্ঠান ও কোর্স নির্বাচনের সুযোগ থাকবে।

শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য মেলায় প্রবেশ একদম বিনামূল্যে রাখা হয়েছে। আগ্রহী দর্শনার্থীরা ফ্রি টিকিট সংগ্রহ ও মেলা সম্পর্কিত তথ্য জানতে fairconvener.com ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। মেলায় শিক্ষাবিষয়ক কনসালটেন্সি, ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার, বই প্রকাশনী, ক্যারিয়ার ট্রেনিং ইনস্টিটিউট, ট্রাভেল এজেন্সি ও ব্যাংকসহ নানা প্রতিষ্ঠান স্টল দেওয়ার সুযোগ পাবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৩ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৩ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৭ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৮ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৮ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৯ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৯ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১০ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।