প্রেমের টানাপোড়েন ও পরিবারের চাপ: আলমডাঙ্গার পাইকপাড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রেমিক পলাতক
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
প্রেমের টানাপোড়েন ও পরিবারের চাপ: আলমডাঙ্গার পাইকপাড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রেমিক পলাতক
আলমডাঙ্গায় প্রেমের সম্পর্কের টানাপোড়েন এবং পরিবারের অমতে জোরপূর্বক অন্য জায়গায় বিয়ে ঠিক করার জেরে সাদিয়া আক্তার মুসলিমা (১৬) নামের দশম শ্রেণির এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত শুক্রবার (৩০ অক্টোবর) দিনগত ভোররাতে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে নিজ ঘরে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রেমিক সজিব পলাতক রয়েছে।
নিহত মুসলিমা পাইকপাড়া গ্রামের মতিয়ার রহমানের মেয়ে এবং স্থানীয় পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়সূত্রে জানা গেছে, সহপাঠী ও একই গ্রামের চরপাড়ার সানোয়ারের ছেলে সজিবের সাথে মুসলিমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। একসাথে প্রাইভেট পড়ার সুবাদে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। সম্প্রতি মুসলিমাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তার বাবা মতিয়ার রহমান। কিন্তু মুসলিমা সজিবকে বিয়ে করার দাবিতে অনড় থাকে এবং এর আগে বিয়ের দাবিতে সজিবের বাড়িতে গিয়েও অবস্থান নেয়। মুসলিমার পরিবার এই বিয়েতে অস্বীকৃতি জানিয়ে তাকে অন্য জায়গায় বিয়ে করতে মানসিক চাপ দিতে থাকে। অন্যদিকে, শেষ মুহূর্তে সজিবও মুসলিমাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। একদিকে পরিবারের চাপ, অন্যদিকে প্রেমিকের প্রত্যাখ্যান—সব মিলিয়ে চরম হতাশা ও ক্ষোভ থেকে মুসলিমা আত্মহত্যার পথ বেছে নেয় বলে স্থানীয়দের ধারণা।
এদিকে, ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রেমিক সজিব বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছে। এই ঘটনায় নিহতের পরিবার সজিব ও তার পরিবারকে সরাসরি দায়ী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছে। নিহতের বাবার দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ আইনগত পদক্ষেপ নিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ও অন্যান্য বিষয়ের সত্যতা নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
৩ ঘন্টা আগে