লগইন
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ অক্টোবর, ২০২৬ | ০৭:০০ বিকাল ১৪৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়া

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

কুষ্টিয়া ও পাবনা সীমান্তবর্তী পদ্মা নদীর চরাঞ্চলে আধিপত্য ও নদী-চর দখলকে কেন্দ্র করে কাকন বাহিনী ও কালু বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে পদ্মা-গড়াই নদীর মোহনা সংলগ্ন পাবনার ঈশ্বরদীর ডিগ্রির চর এলাকার কলাবাগানে এই সংঘাতের সূত্রপাত ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নৌকার মাঝিদের দাবি, দুপুর থেকে বিকেল পর্যন্ত দু'পক্ষের মধ্যে দফায় দফায় তীব্র গুলি বিনিময় চলে। খেয়া নৌকার মাঝি নয়ন জানান, কাকন বাহিনীর সদস্যরা প্রথমে একটি ট্রলারে করে এসে হামলা চালায়। পরবর্তীতে বিকেল ৪টার দিকে আরও দুটি নৌকা সেখানে যোগ দেয়। দীর্ঘসময় ধরে চলা এই সংঘর্ষে শতাধিক রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন। তবে এতে কোনো হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজশাহী নৌ পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং ঈশ্বরদী থানা পুলিশও চরাঞ্চলে পৌঁছায়। কলাবাগান এলাকায় পুলিশ অবস্থান নিলে সন্ধ্যার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং নতুন করে আর গোলাগুলির শব্দ শোনা যায়নি।

উল্লেখ্য, কুষ্টিয়া, পাবনা, রাজশাহী ও নাটোর সীমানার দুর্গম পদ্মার চরে আধিপত্য এবং বালুমহাল দখলকে কেন্দ্র করে একাধিক সশস্ত্র বাহিনীর সংঘাতের ইতিহাস দীর্ঘদিনের। ২০২৫ সালের নভেম্বরে চরাঞ্চলে পরিচালিত 'অপারেশন ফার্স্ট লাইট' নামক বিশেষ অভিযানে কাকন বাহিনীর ২১ সদস্যকে গ্রেপ্তার করা হলেও পদ্মার দুর্গম চরে সশস্ত্র গ্রুপগুলোর তৎপরতা এখনো অব্যাহত রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১৬ মিনিট আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৪৭ মিনিট আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

২ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

৩ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।