লগইন
‘নসিব-৪০৫৫’ ও ‘প্রাইম-৩৩৫৫’ জাতের ভূট্টার বীজ চাষ করে আলমডাঙ্গার জগন্নাথপুর ও শ্রীরামপুর গ্রামের অর্ধশত কৃষকের কো‌টি টাকা ক্ষতি
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২১ এপ্রিল, ২০২৬ | ০৫:৪৯ বিকাল ৫৮১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কৃ‌ষি | ‘নসিব-৪০৫৫’ ও ‘প্রাইম-৩৩৫৫’ জাতের ভূট্টার বীজ চাষ করে আলমডাঙ্গার জগন্নাথপুর ও শ্রীরামপুর গ্রামের অর্ধশত কৃষকের কো‌টি টাকা ক্ষতি

আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর ও শ্রীরামপুর গ্রামের প্রায় ৫০ থেকে ৬০ জন কৃষকের ভূট্টা চাষে ভয়াবহ ফলন বিপর্যয়ের ঘটনা ঘটেছে। প্রায় আড়াইশ বিঘা জমিতে লাগানো নসিব-৪০৫৫ ও প্রাইম-৩৩৫৫ জাতের ভূট্টা বীজে আশানুরূপ ফলন না আসায় কৃষকরা এখন চরম আর্থিক ক্ষতি ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষকদের ভাষ্য অনুযায়ী, প্রতি বিঘা জমিতে ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে। কেউ কেউ আবার প্রতি বিঘা ১২ হাজার টাকা করে জমি লিজ নিয়েও ভূট্টা চাষ করেন। কিন্তু ফলাফল এসেছে হতাশাজনক—কিছু জমিতে ভূট্টা তুলতে যাওয়ার মতো ফসলই হয়নি, আবার কোথাও কোথাও সর্বোচ্চ ২ মণ পর্যন্ত ফলন পাওয়া গেছে।

সরেজমিনে দেখা যায়, অনেক জমিতে গাছ বড় হলেও শিষ (মুছা) ধরেনি, আবার যেসব গাছে ধরেছে সেগুলোও আকারে ছোট এবং অসম্পূর্ণ। এতে পুরো আবাদই কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে।

জানা গেছে, স্থানীয় কৃষকরা সাদাব্রিজ সড়কের কৃষি পল্লী সীড স্টোরের মালিক নাজমুল হুদা রাব্বির কাছ থেকে এসব বীজ সংগ্রহ করেন। কৃষকদের অভিযোগ, বীজ বিক্রির সময় তিনি উচ্চ ফলনের আশ্বাস দিয়ে প্রতি বিঘায় ৪০ থেকে ৫০ মণ ভূট্টা হবে বলে জানান। সেই আশ্বাসে দুই গ্রামের কৃষকরা ব্যাপক আকারে এই বীজ ব্যবহার করেন।

কিন্তু বাস্তবে ফলন বিপর্যয় ঘটায় কৃষকদের মধ্যে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়ে। তারা জানান, বিষয়টি জানানো হলেও বীজ বিক্রেতা এখন পর্যন্ত কোনো সন্তোষজনক সমাধান বা কোম্পানির প্রতিনিধিকে সামনে আনতে পারেননি।

ক্ষতিগ্রস্ত কৃষক শিমুল বলেন, “সাড়ে তিন বিঘা জমিতে আমার খরচ হয়েছে প্রায় ৫৫ হাজার টাকা। ভালো ফলনের আশায় সব টাকা খরচ করেছিলাম, এখন আমি সর্বস্বান্ত।

কৃষক সুলতান জানান, “৫ বিঘা জমিতে প্রায় ৭৫ হাজার টাকা খরচ করেছি। এখন কিছুই নেই—সব শেষ।”

লিজে জমি নিয়ে চাষ করা কৃষক তানজেল বলেন, “দেড় বিঘা জমিতে ১২ হাজার টাকা বিঘা দরে লিজ নিয়ে চাষ করেছি। শুরুতে গাছ ভালো ছিল, কিন্তু এখন সব নষ্ট। আমাদের ক্ষতি কে পূরণ করবে?”

এলাকার আরও অনেক কৃষক একই ধরনের ক্ষতির অভিযোগ করেছেন। তালিকায় রয়েছেন আব্দুল রহিম, আজিজুল, হাসেম আলী, ইকরামুল, আলতাব, শিমুল, লালু, জিয়ারুল, ঠান্ডু, বিল্লালসহ অসংখ্য কৃষক।

বীজ বিক্রেতা নাজমুল হুদা রাব্বি দাবি করেন, তিনি ময়মনসিংহ জেলার একটি কোম্পানি থেকে বীজ সংগ্রহ করে বিক্রি করেছেন। তার ভাষ্য, বীজটি ভারত থেকে আমদানি করা। তিনি বলেন, “আমি নিজেও এমন ফলন প্রত্যাশা করিনি। কোম্পানির প্রতিনিধিদের আনার চেষ্টা করছি। আমি বাকিতে কেজিপ্রতি ৬০০ টাকা দরে বীজ বিক্রি করেছি।

এদিকে, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ জানান, কৃষকদের অভিযোগের ভিত্তিতে মাঠ পরিদর্শন করা হয়েছে। তিনি বলেন, “যেখানে প্রতি বিঘায় ৪০–৪৫ মণ ফলন হওয়ার কথা, সেখানে ফলন একেবারেই বিপর্যস্ত—এটি উদ্বেগজনক।

তিনি আরও জানান, বিষয়টি জেলা পর্যায়ে অবহিত করা হয়েছে এবং বীজের উৎস ও মান যাচাই করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং কৃষকদের ক্ষতিপূরণ নিশ্চিত করার চেষ্টা করা হবে।

স্থানীয় কৃষকদের দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং তাদের আর্থিক ক্ষতি পূরণ করতে হবে, নইলে কৃষকদের জীবিকা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।