সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
নিয়ম ভেঙে অতিরিক্ত ক্লাস নেওয়ার অভিযোগ এনএপিডি মহাপরিচালকের বিরুদ্ধে
জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক খায়রুল কবীর মেননের বিরুদ্ধে প্রশিক্ষণ কোর্সে নিয়ম বহির্ভূতভাবে নির্ধারিত সীমার চেয়ে বহুগুণ বেশি ক্লাস নেওয়ার অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী, দুই মাসের একটি প্রশিক্ষণ কোর্সে সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা সর্বোচ্চ ১০টি ক্লাস নিতে পারেন। তবে এনএপিডি মহাপরিচালক সেই নিয়ম তোয়াক্কা করছেন না।
অভিযোগে জানা যায়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নন-ক্যাডার কর্মকর্তাদের জন্য আয়োজিত একটি প্রশিক্ষণ কোর্সে নির্ধারিত সীমার তিন গুণ ক্লাস নিয়েছেন তিনি। পাশাপাশি স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের দুটি আলাদা কোর্সেও নির্ধারিত সীমার প্রায় দ্বিগুণ ক্লাস পরিচালনা করেছেন এই কর্মকর্তা।
এনএপিডির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, একাডেমির মহাপরিচালক নিজেই এভাবে অতিরিক্ত ক্লাস নেওয়ার ফলে বহিরাগত বিশেষজ্ঞ ও আমন্ত্রিত রিসোর্স পারসনদের ক্লাস নেওয়ার সুযোগ মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
গ্রাম পুলিশ ব্যবস্থার দক্ষতা ও স্থায়িত্বে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
“করব সমবায়, গড়ব দেশ” প্রতিপাদ্যে গাংনীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
সম্পর্কিত সংবাদ
দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব
২০ ঘন্টা আগে
সেন্ট মার্টিন ভ্রমণ | অব্যবস্থাপনা ও অনিশ্চয়তার বেড়াজালে পর্যটকরা
২ দিন আগে
দৈনিক দিগন্ত বাণী ভয়েস ই-পেপার | ২২ নভেম্বর ২০২৬ (প্রথম থেকে শেষ পাতা)
৩ দিন আগে