লগইন
নিমগ্ন পাঠাগারে 'লেখকের গল্প'র  চতুর্থ পর্ব অনুষ্ঠিত
বড় করে দেখুন
নিজস্ব প্রতিবেদক আপডেট: ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ০৯:৪২ সকাল ৪৪৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

নিমগ্ন পাঠাগারে 'লেখকের গল্প'র  চতুর্থ পর্ব অনুষ্ঠিত

নিমগ্ন পাঠাগারে 'লেখকের গল্প'র চতুর্থ পর্ব অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি ২০২৬ খ্রি. শুক্রবার বাদ আসর পাঠাগারের এ নিয়মিত আয়োজন অনুষ্ঠিত হল। এ পর্বের অতিথি ছিলেন লেখক ও সমাজকর্মী খোঃ হাবিবুল করিম চনচল।



কাজল আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মুনশি মুহাম্মাদ আব্দুল্লাহ। এরপর অনুষ্ঠানের এ পর্বের অতিথি তাঁর ব্যক্তিজীবন, লেখকজীবন এবং তাঁর সামাজিক কর্মকাণ্ডের নাতিদীর্ঘ গল্প তুলে ধরেন। তাঁর গল্পে উঠে আসে 'প্রাইড অব আলমডাঙ্গা' বইয়ের ইতিবৃত্ত।



অতিথির বক্তব্য শেষ হলে উপস্থিত শ্রোতাদের পক্ষ থেকে তাঁকে তাঁর জীবন, লেখালেখি ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয় এবং অতিথি তার জবাব দেন। এরপর নিমগ্ন পাঠাগারের পক্ষ থেকে অতিথিকে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছাপত্র প্রদান করা হয়।


অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন, কবি শোয়াইব হোসেন টিনু। এ পর্বের সভাপতি কবি রাশেদ কিরণের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইমদাদুল হক, নাদিউজ্জামান রিজভী, তামিম হোসেন ডালিম, মো: সালাহউদ্দীন, তামজিদ হাসান আবির, তাওহীদ খান, ইলিয়াস আব্দুল্লাহ, আল ইমরান বকুল, সিদ্দিক হোসেন, ইফাদ খান, সাজিদ মাহমুদ, আল আমিন, আন নাফি ও নোমান খান প্রমুখ।


উল্লেখ্য, খোঃ হাবিবুল করিম চনচল ১৯৭২ সালের ১৭ মার্চ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা কলেজপাড়ায় জন্ম গ্রহণ করেন। তিনি সমাজ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। তাঁর বই 'প্রাইড অব আলমডাঙ্গা' ২০২৪ সালে প্রকাশিত হয়।




ছবি: তামজিদ হাসান আবির

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৩ মিনিট আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১৪ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

১ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

২ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৪ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

৪ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।