লগইন
নিমগ্ন পাঠাগারে কবি জসীম উদদীন: জীবন ও সাহিত্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
বড় করে দেখুন
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২৪ এপ্রিল, ২০২৬ | ০৪:৪৪ দুপুর ৭৪৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

সাহিত্য

নিমগ্ন পাঠাগারে কবি জসীম উদদীন: জীবন ও সাহিত্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২৪ এপ্রিল ২০২৬ খ্রি. শুক্রবার বাদ আসর আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগারে 'জসীম উদ্দীন : জীবন ও সাহিত্য' শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মুনশি মুহাম্মদ আব্দুল্লাহর কুরআন কারীম তিলাওয়াতের পর জসীম উদদীনের সংক্ষিপ্ত জীবনী আলোচনা করেন কাজল আহমেদ এবং তাঁর সাহিত্যের উপর মূল্যায়ন পেশ করেন ইমদাদুল হক।

অনুষ্ঠানে জসীম উদদীনের কবিতা পাঠ করেন ইমদাদুল হক, সোহেল রানা, তাওহিদ খান, নূরে সিফাত তানিম, নাদিউজ্জামান রিজভী, মুনশি মুহাম্মদ আব্দুল্লাহ, শারজিল হাসান, বেলায়েত হোসেন বিপু, তামিম হোসেন ডালিম, মুহাম্মদ মাহফুজ ও ইসমাইল শিপন।

অনুষ্ঠানে জসীম উদদীনের গান ও স্বরচিত কবিতা পাঠ করেন কবি রাশেদ কিরণ এবং নাশিদ পেশ করেন হাফেজ ইমরান বকুল। আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন মোঃ সিদ্দিক হোসেন, আব্দুল্লাহ ইব্রাহিম ও আসাদুল্লাহ ইব্রাহিম।

পল্লীকবি জসীম উদ্‌দীন ১৯০৩ সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৬ সালের ১৪ মার্চ মৃত্যুবরণ করেন। ৭৩ বছরের বর্ণাঢ্য জীবনে তিনি প্রায় অর্ধশতাব্দী ধরে সাহিত্য সাধনা করেছেন। গ্রামবাংলার মাটি ও মানুষের অতি সাধারণ জীবনকে তিনি তাঁর লেখনীর প্রধান উপজীব্য করেছেন। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে রাখালী (১৯২৭), নকশী কাঁথার মাঠ (১৯২৯), বালুচর (১৯৩০), ধানখেত (১৯৩৩) ও সোজন বাদিয়ার ঘাট (১৯৩৩)। এছাড়া তিনি ‘বোবা কাহিনী’ নামক একটি উপন্যাস এবং ‘বেদের মেয়ে’র মতো জনপ্রিয় নাটক রচনা করেছেন। তিনি গদ্যকার হিসেবেও সফল ছিলেন, তবে তাঁর কবিসত্তা অন্য সব পরিচয়কে ছাপিয়ে গেছে। সহজ-সরল শব্দে পল্লী প্রকৃতির রূপায়ণ এবং বিরহ-বেদনার নিখুঁত চিত্রায়ণে তাঁর কবিতা হয়ে উঠেছে অনন্য সাধারণ, যা যে কোনো পাঠককে গ্রামবাংলার চিরন্তন আবেগে আপ্লুত করার ক্ষমতা রাখে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

২৭ মিনিট আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

২৮ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

১ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

২ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৪ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

৪ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।