সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
নিমগ্ন পাঠাগারে চুয়াডাঙ্গায় নজরুল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বাংলা সাহিত্যের অবিনাশী কণ্ঠস্বর, সাম্য ও দ্রোহের বরপুত্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য চুয়াডাঙ্গার মাটি এক ঐতিহাসিক ক্ষণের সাক্ষী। আজ থেকে ঠিক এক শতাব্দী আগে, তৎকালীন অবিভক্ত বাংলার উত্তাল রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে এই জনপদে পা রেখেছিলেন বাংলা মায়ের ধূমকেতু। ১৯২৬ সালের সেই ঐতিহাসিক পদার্পণের পর দেখতে দেখতে কেটে গেছে একশত বছর। ইতিহাসের এই গুরুত্বপূর্ণ ক্ষণকে স্মরণ রাখতে ২২ মে ২০২৬ খ্রি. শুক্রবার বিকেলে আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগার কক্ষে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়।
নাদিউজ্জামান রিজভীর সঞ্চালনায় মাহের আল জিহাদের কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের মূল প্রবন্ধ পাঠ করেন চিন্তাচক্রের পরিচালক মোঃ আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানের মূল আলোচক হিসেবে ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজির প্রভাষক মোঃ মাহমুদুল হাসান সুমন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে চুয়াডাঙ্গায় অবস্থানকালে নজরুলের লিখিত কবিতা ও গান গাওয়া হয়। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি রাশেদ কিরন ও নুরে সিফাত তানিম এবং গান পরিবেশন করেন ইমরান বকুল।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন নিমগ্ন পাঠাগারের সভাপতি ইমদাদুল হক। অনুষ্ঠান শেষে অনুভূতি ব্যক্ত করেন শরিফুল ইসলাম পিন্টু ও মো: মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুফতি মাহদী হাসান, কাজল আহমেদ, তামিম হোসেন ডালিম, শাহ হাফিজ উদ্দিন, মুন্সী মুহাম্মদ আব্দুল্লাহ, সালাউদ্দিন, শুয়াইব হোসেন টিপু, সিদ্দিক হোসেন, শারজিল হাসান, জিহাদ আলী, তাওহিদ খান, মাহফুজ মিয়াঁ, কাজী রোহান ও আন নাফি প্রমুখ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
১ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা
৭ ঘন্টা আগে