সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি কোলা মোড়ে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এই সেবা কার্যক্রম চলে বিকেল পর্যন্ত। দিনভর এই সেবা ক্যাম্পে প্রায় ৫০০ জন রোগীকে বিনামূল্যে চোখের নানা ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
শনিবার সকালে সেবা কার্যক্রমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ক্যাম্পে সার্বিক চিকিৎসাসেবা পরিচালনা করেন চিকিৎসক ডা. নাঈম।
উদ্বোধনী বক্তব্যে অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, "বিএনপির ৩১ দফা আউটলাইনে জনগণের স্বাস্থ্যসেবার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই সাধারণ ও দুস্থ মানুষের নিকট স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমাদের এই প্রচেষ্টা। বিশেষ করে অর্থাভাবে যাঁরা নিয়মিত চোখের চিকিৎসা করাতে পারছেন না, তাঁদের বিনামূল্যে প্রয়োজনীয় সেবা দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য।"
তিনি আরও যোগ করেন, সাধারণ জনগণের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ভবিষ্যতেও বিএনপি এই ধরনের মানবকল্যাণমূলক কর্মসূচি বজায় রাখবে। আয়োজকরা জানান, পুরো দিনে নিবন্ধিত প্রায় ৫ শতাধিক চক্ষু রোগীকে বিশেষজ্ঞ পরামর্শ ও সেবা প্রদান করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ
১২ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন
২ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
৩ ঘন্টা আগে