লগইন
কুষ্টিয়ার ডেঙ্গু হটস্পট থানাপাড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ নভেম্বর, ২০২৬ | ০৯:০০ রাত ১৬০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়া

কুষ্টিয়ার ডেঙ্গু হটস্পট থানাপাড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ

দৈনিক কুষ্টিয়া অনলাইন / কুষ্টিয়া শহরের ডেঙ্গুপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত থানাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি বিশেষ লিফলেট বিতরণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। সম্মিলিত সামাজিক জোটের মাসব্যাপী ডেঙ্গু সচেতনতা অভিযানের অংশ হিসেবে এই কর্মসূচি রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়।

শহরের চর থানাপাড়া, চর আমলাপাড়া এবং বাঁধসংলগ্ন এলাকাসমূহে এই কার্যক্রম পরিচালিত হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু রোগের কারণ, মশার বংশবৃদ্ধি রোধের উপায় এবং ডেঙ্গুতে আক্রান্ত হলে করণীয় বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে সচেতন করা হয়। পাশাপাশি প্রতিরোধমূলক লিফলেটও বিতরণ করা হয়।

স্বনামধন্য জাতীয় সংগঠন ভলেন্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম (VDF), কুষ্টিয়া জেলা শাখার সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি রায়ানা তাবাসসুম, মো. আশিবুল ইসলাম তপু, রিফাত পারভেজ, মোছা. খুরশিদা আলম, অহিদা জামান হিমি, তাবাসসুম এবং মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সম্মিলিত সামাজিক জোটের নেতৃত্বে গত ২৮ অক্টোবর, ২০২৬ তারিখ থেকে কুষ্টিয়ার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে এই মাসব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। এই অভিযানের আওতায় লিফলেট বিতরণের পাশাপাশি 'মানুষ মানুষের জন্য' সংগঠনের সৌজন্যে বিভিন্ন স্থানে কীটনাশক স্প্রে এবং হোমিওপ্যাথিক ওষুধও বিতরণ করা হচ্ছে। ডেঙ্গু মোকাবেলায় জনসম্পৃক্ততা বৃদ্ধি ও প্রতিরোধের বার্তা ছড়িয়ে দিতে এই কর্মসূচি চলমান থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৩৯ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪০ মিনিট আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪১ মিনিট আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৫১ মিনিট আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

১ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

১ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

৩ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

৬ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

৭ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।