লগইন
কুষ্টিয়ায় কুমারখালীর মন্দিরে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ অক্টোবর, ২০২৬ | ০৬:০০ সকাল ১৩৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়া

কুষ্টিয়ায় কুমারখালীর মন্দিরে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় একটি মন্দিরে নির্মাণাধীন দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ২টার পর কুমারখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খয়েরচারা মাতৃমন্দিরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। এতে মন্দিরে থাকা গণেশ, লক্ষ্মী ও মা দুর্গার বাহন সিংহের প্রতিমার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দা ও সনাতন ধর্মাবলম্বীদের সূত্রে জানা গেছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খয়েরচারা মাতৃমন্দিরে প্রতিমা তৈরির কাজ চলছিল। শুক্রবার দিবাগত রাতে প্রতিমা তৈরির কাজ সম্পন্ন করেন প্রতিমাশিল্পী অধীর বিশ্বাস। কাজ শেষ করতে রাত প্রায় ২টা বেজে যায়। সে সময় শিল্পীর সঙ্গে আরও চারজন মন্দিরে উপস্থিত ছিলেন। কাজ শেষ করে প্রতিমাগুলো কাপড় দিয়ে ঢেকে তাঁরা নিজ নিজ বাড়িতে ফিরে যান। পরদিন সকালে মন্দিরে গিয়ে স্থানীয়রা প্রতিমাগুলোর বিভিন্ন অংশ ভাঙা অবস্থায় দেখতে পান।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক কৌশিক বিশ্বাস জানান, "আমরা রাত ২টা পর্যন্ত মন্দিরে ছিলাম এবং প্রতিমাশিল্পী অধীর বিশ্বাস কাজ করছিলেন। কাজ শেষ হওয়ার পর প্রতিমাগুলো ঢেকে আমরা সবাই বাড়িতে চলে যাই। সকালে প্রতিমা ভাঙার খবর পাই এবং ঘটনাস্থলে এসে এর সত্যতা দেখতে পাই।" তাঁর ধারণা, রাত ২টার পর যেকোনো সময় এই ভাঙচুর চালানো হয়েছে।

কৌশিক বিশ্বাস আরও বলেন, দুর্গাপূজার ঠিক আগে এমন ন্যাক্কারজনক ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে। দীর্ঘদিন ধরে তাঁরা ওই এলাকায় এক ধরণের মানসিক চাপের মধ্যে রয়েছেন বলে দাবি করেন তিনি। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন তিনি।

এই বিষয়ে কুমারখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ সারোয়ার বলেন, "ধারণা করা হচ্ছে গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে। এ ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।"

পূজার ঠিক আগে মন্দিরে প্রতিমা ভাঙচুরের এমন ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মনে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১১ মিনিট আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।