লগইন
কুষ্টিয়ায় কাটার দিনেই উপড়ে পড়ল পুরোনো বটগাছ, ঘরবাড়ি বিধ্বস্ত ও আহত ১
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ | ০৩:০০ দুপুর ১৯৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়া

কুষ্টিয়ায় কাটার দিনেই উপড়ে পড়ল পুরোনো বটগাছ, ঘরবাড়ি বিধ্বস্ত ও আহত ১

কুষ্টিয়ার কুমারখালীতে কাটার নির্ধারিত দিনেই আকস্মিকভাবে উপড়ে পড়েছে একটি পুরোনো বটগাছ। এতে একটি বসতঘর বিধ্বস্ত হওয়ার পাশাপাশি এক গৃহবধূ আহত হয়েছেন। এছাড়া গাছটি ভেঙে পড়ার কারণে ওই এলাকার চারটি বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে প্রায় ১৫০টি পরিবার বিদ্যুৎহীন অবস্থায় চরম ভোগান্তিতে রয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলংগী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত গৃহবধূর নাম মিনি খাতুন (৫০)। তিনি ওই এলাকার ভ্যানচালক শহীদ শেখের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, যেখানে বটগাছটি ছিল সেখানে পূর্বে একটি শতবর্ষী শেওড়াগাছ ছিল। ১৯৯৮ সালের ভয়াবহ বন্যায় সেই শেওড়াগাছটি মারা যাওয়ার পর তার গোড়া থেকেই এই বটগাছটির জন্ম হয়। গাছটি দিন দিন বড় হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠলে স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের অনুমতি নিয়ে আজ বুধবার সকালে তা কাটার প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু তার আগেই মঙ্গলবার গভীর রাতে বিকট শব্দে গাছটি উপড়ে শহীদ শেখের টিনের ঘরের ওপর আছড়ে পড়ে।

আহত মিনি খাতুন জানান, রাতে যখন তারা ঘুমিয়ে ছিলেন, তখন হঠাৎ মড়মড় শব্দে ঘরের চালের ওপর গাছ এবং বিদ্যুতের তারসহ খুঁটি ভেঙে পড়ে। এতে তিনি শরীরে আঘাত পান।

আজ বুধবার দুপুরে এলংগী এলাকায় সরেজমিনে দেখা যায়, সড়ক ঘেঁষে থাকা গাছটি বাড়ির ওপর পড়ে রয়েছে এবং ১৮ জন শ্রমিক গাছটি কেটে সরানোর কাজ করছেন। গাছটি পড়ার কারণে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় স্থানীয়দের ফ্রিজের খাবার নষ্ট হওয়াসহ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ বিষয়ে ওজোপাডিকো-র কুমারখালী কার্যালয়ের আবাসিক প্রকৌশলী মো. গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গাছটি সম্পূর্ণ অপসারণ করা শেষ হলেই পুনরায় বিদ্যুৎ সংযোগ সচল করার কাজ শুরু করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৪৯ মিনিট আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

২ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

৩ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।