লগইন
কোটচাঁদপুরে যুবলীগ নেতা সন্দেহে আটক, জামায়াতের নথিপত্র প্রদর্শনের পর মুক্তি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ অক্টোবর, ২০২৬ | ০২:০২ দুপুর ১৬৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ

কোটচাঁদপুরে যুবলীগ নেতা সন্দেহে আটক, জামায়াতের নথিপত্র প্রদর্শনের পর মুক্তি

ঝিনাইদহের কোটচাঁদপুরে যুবলীগের দায়িত্বশীল নেতা সন্দেহে আটক হওয়া হায়দার আলী (৪৫) নামের এক ব্যক্তি জামায়াতে ইসলামীর দলীয় নথিপত্র যাচাই শেষে মুক্ত হয়েছেন। আটকের প্রায় তিন ঘণ্টা পর বুধবার রাতে তাঁকে স্থানীয় জামায়াত নেতাদের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তালসার পশ্চিমপাড়া এলাকার নিজ বাড়ি থেকে হায়দার আলীকে আটক করেন তালসার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তবিবুর রহমান। আটক হায়দার আলী ওই গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে।

ঘটনার বিবরণ দিয়ে কোটচাঁদপুর পৌর জামায়াতের আমির আব্দুল কাইয়ুম জানান, তালসার ইউনিটের এক কর্মী পুলিশ হেফাজতে যাওয়ার সংবাদ পেয়ে তাঁরা থানায় যান এবং হায়দার আলী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত বলে জানান। পরবর্তীতে পুলিশের চাহিদামতো ২০২২ সাল থেকে জামায়াতে ইসলামীর সাথে তাঁর যুক্ত থাকার প্রমাণ হিসেবে ইয়ানতের রসিদ ও সভা-সমাবেশের নথিপত্র পেশ করা হয়। এসব তথ্যাদি যাচাই-বাছাই শেষে তাঁকে উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আজিজুর রহমানের কাছে হস্তান্তর করে থানা পুলিশ।

এ বিষয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হায়দার আলীকে ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সন্দেহে আটক করা হয়েছিল। তবে জামায়াত নেতারা তাঁর জামায়াতে অন্তর্ভুক্তির সপক্ষে প্রমাণাদি জমা দেন। অন্যদিকে যুবলীগের সঙ্গে তাঁর যুক্ত থাকার কোনো ভিত্তি পাওয়া যায়নি। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তাঁকে জামায়াত নেতাদের জিম্মায় দেওয়া হয়।

ভুল তথ্য প্রদানকারীদের বিষয়ে ওসি আরও জানান, মিথ্যা তথ্য দিয়ে পুলিশ প্রশাসনকে বিভ্রান্ত করার কারণে সংশ্লিষ্ট তথ্যদাতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১ মিনিট আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

২৯ মিনিট আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩০ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

১ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

২ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৪ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।