লগইন
কোহলির ঘড়ির নেশা ছোঁয়াচে! পকেটের ‘সর্বনাশ’ নিয়ে যা বললেন ডু প্লেসি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ নভেম্বর, ২০২৬ | ০১:০১ রাত ১৬৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খেলাধুলা

কোহলির ঘড়ির নেশা ছোঁয়াচে! পকেটের ‘সর্বনাশ’ নিয়ে যা বললেন ডু প্লেসি

বিরাট কোহলির সঙ্গে বন্ধুত্বের সুবাদে জীবন কতটা বিলাসী হতে পারে, তার এক কৌতুকপূর্ণ বিবরণ দিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। তাঁর মতে, কোহলি কেবল ক্রিকেট মাঠের অন্যতম সেরা তারকা নন, তিনি ঘড়ির দুনিয়ার এক বড় অনুরাগী বা 'দ্য ওয়াচ গাই'। আর সেই বন্ধুত্বের জেরেই নিজের পকেটের অর্থ খসাতে হয়েছে ডু প্লেসিকে।

সম্প্রতি ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর এক আয়োজনে ডেল স্টেইনের সঙ্গে আলাপকালে ডু প্লেসি কোহলির ঘড়ি প্রীতির বিষয়টি প্রকাশ্যে আনেন। ডু প্লেসি বলেন, বিরাটের সঙ্গে কিছুক্ষণ কাটালেই যে কেউ ঘড়ির ভক্ত হয়ে উঠবেন। কোহলি ঘড়ি কিনতে ভীষণ ভালোবাসেন এবং এই ধরনের আভিজাত্যে বিপুল অর্থ ব্যয় করেন।

কথোপকথনের একপর্যায়ে ডেল স্টেইন জানতে চান, কোহলি কি উপহার হিসেবেই এত দামি ঘড়ি পান নাকি নিজের গ্যাঁটের টাকা খরচ করেন? জবাবে ডু প্লেসি স্পষ্ট জানিয়ে দেন, কোনো উপহার নয়, নিজের পছন্দেই ঘড়িগুলো কেনেন কোহলি। সুইজারল্যান্ডের নামিদামি সব ব্র্যান্ড যেমন—রোলেক্স, পাতেক ফিলিপ, অদেমার পিগে, কার্তিয়ে ও পানারাই-এর দুর্লভ সব সংগ্রহ রয়েছে ভারতের এই তারকা ব্যাটারের কাছে। কোহলির যেকোনো সফর বা সামাজিক যোগাযোগমাধ্যমের ছবি বিশ্লেষণ করলেও ঘড়ির প্রতি তাঁর এই ভালোবাসার প্রমাণ পাওয়া যায়।

কোহলির এই ঘড়ির নেশায় নিজেও প্রভাবিত হয়েছেন বলে স্বীকার করেছেন ডু প্লেসি। আগে ঘড়ির পেছনে অঢেল টাকা খরচ করার পক্ষপাতি ছিলেন না এই প্রোটিয়া তারকা। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ২০২২ থেকে ২০২৪ মৌসুম পর্যন্ত কোহলির সতীর্থ হিসেবে ড্রেসিংরুম ভাগাভাগি করার পর সেই দৃষ্টিভঙ্গি বদলে যায় তাঁর। রসিকতা করে ডু প্লেসি বলেন, ‘কোহলির সঙ্গে সম্পর্কটি আমার জীবনের সবচেয়ে ব্যয়বহুল। ও আমাকে এমন কিছু ঘড়ি কেনাতে বাধ্য করেছে, যা হয়তো আমার কখনো কেনাই উচিত হয়নি।’

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।