লগইন
খা‌দিমপুর ইউপি চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দার লোটাস ইউনিয়ন প‌রিষ‌দে বসা‌কে কেন্দ্র ক‌রে  উত্তেজনা: প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রনে নেয় পু‌লিশ
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ৩০ এপ্রিল, ২০২৬ | ০৪:৩০ দুপুর ৫৪৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খা‌দিমপুর ইউপি চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দার লোটাস ইউনিয়ন প‌রিষ‌দে বসা‌কে কেন্দ্র ক‌রে উত্তেজনা: প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রনে নেয় পু‌লিশ

আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের চেয়ারম্যানদের দাপ্তরিক কাজে বসাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খাদিমপুর ইউনিয়নে সংঘর্ষ, ভাঙচুর ও অবরুদ্ধের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খাদিমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। একই দি‌নে দুপু‌রে আলমডাঙ্গা শহ‌রে নাগদাহ ও কালিদাসপুর ইউনিয়নের চেয়ারম্যানকে ধাওয়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাময়িক অপসারণের পর হাইকোর্টের আদেশে পুনরায় দাপ্তরিক কাজে যোগ দিতে আসেন চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস। তিনি পরিষদে কার্যক্রম শুরু করলে ক্ষুব্ধ কিছু স্থানীয় লোকজন পরিষদে গিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং তার কক্ষে ঢুকে ভাঙচুর চালায়। একপর্যায়ে তাকে কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। পরে চেয়ারম্যানের সমর্থকরা ঘটনাস্থলে গিয়ে পাল্টা ধাওয়া দিলে হামলাকারীরা চারটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। সেগুলো ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস অভিযোগ করে বলেন, ‘তিনি নিয়মিত দাপ্তরিক কাজ করছিলেন। এসময় একদল লোক পরিষদে এসে তাকে ঘেরাও করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। কিছু সময়ের জন্য তাকে কক্ষে অবরুদ্ধ রাখা হয়।’ পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, দুপু‌রে আলমডাঙ্গা শহ‌রের হাইরো‌ডে নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ বিপুল এবং কালিদাসপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আশাদুল হক মিকাকে ধাওয়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসময় নাগদাহ চেয়ারম‌্যান‌কে ধ‌রে মারধর ক‌রে থানায় তু‌লে দেওয়া হয় ব‌লে জানা গে‌ছে।

পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৫ আগস্ট খাদিমপুর ইউনিয়নের চেয়ারম্যানকে সাময়িক অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। পরে হাইকোর্টে রিট করলে তিনি পুনরায় পরিষদে বসার অনুমতি পান।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে সবগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে, একই ধরনের রিটের প্রেক্ষিতে আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার, খাসকররা ইউনিয়নের চেয়ারম্যান তাসফির আহমেদ লাল এবং ডাউকি ইউনিয়নের চেয়ারম্যান তরিকুল ইসলামও পরিষদে বসে দাপ্তরিক কাজ করার অনুমতি পেয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

২ মিনিট আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

২৯ মিনিট আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩০ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

১ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

২ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৪ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।