লগইন
কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ নভেম্বর, ২০২৬ | ০৬:০০ সকাল ১৪৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর

কাঁটাতারের বাধা পেরিয়ে ৫০ বছর পর শতবর্ষী বাবার নিথর দেহ দেখলেন মেয়ে

সীমান্তের কাঁটাতারের কঠোর বেষ্টনী দীর্ঘ সময় বিচ্ছিন্ন করে রেখেছিল রক্তের সম্পর্ক। অবশেষে বাবার প্রয়াণের সংবাদ পেয়ে দীর্ঘ সাড়ে চার দশক পর শেষবারের মতো বাবার মরদেহ দেখার সুযোগ পেলেন বাংলাদেশে বসবাসরত বড় মেয়ে ফিরদৌসী খাতুন। মেহেরপুরের মুজিবনগর সীমান্তে বিজিবি ও বিএসএফের বিশেষ সহযোগিতায় এ শোকার্ত সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার স্বাধীনতা সড়কের ১০৫ নম্বর সীমান্ত পিলারের শূন্যরেখায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মৃত ব্যক্তির নাম মোনরুদ্দিন শেখ (১০০)। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার চাপড়া থানার হৃদয়পুর গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৪৫ থেকে ৫০ বছর আগে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের সোনাপুর নতুনপাড়ার বাসিন্দা ইসরাফিলের সঙ্গে বিয়ে হয় ফিরদৌসী খাতুনের। বিয়ের পর থেকে তিনি স্থায়ীভাবে বাংলাদেশে বসবাস করছেন। পরবর্তীতে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হলে বাবার বাড়ির সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে জীবিত অবস্থায় আর বাবার মুখ দেখার সুযোগ পাননি তিনি।

বাবার মৃত্যুর পর শেষবারের মতো স্বচক্ষে দেখার আকুল আকুতি জানান ফিরদৌসী। পরিবারের মানবিক আবেদনে সাড়া দিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উদ্যোগে শূন্যরেখায় এ সাক্ষাতের আয়োজন করা হয়।

এ সময় বাংলাদেশের পক্ষে বিজিবির মুজিবনগর কোম্পানি সদর কোম্পানি কমান্ডার সুবেদার এনায়েত হোসেন এবং ভারতের বিএসএফের পক্ষে এএসআই সুনীল কুমারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। দীর্ঘ কয়েক দশক পর শেষবারের মতো বাবার নিথর দেহ স্পর্শ করতে পেরে কান্নায় ভেঙে পড়েন মেয়ে ফিরদৌসী খাতুন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৮ মিনিট আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৪৫ মিনিট আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৪৬ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

১ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

২ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৪ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।