সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ঝিনাইদহে কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও নিরাপদ ফসল উৎপাদনের লক্ষ্যে উত্তম কৃষি চর্চা (জিএপি) বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা শহরের সৃজনী বাংলাদেশের সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশন (বিসিপিএ) ঝিনাইদহ বিভাগীয় চ্যাপ্টার এ প্রশিক্ষণের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান। বিসিপিএ ঝিনাইদহ চ্যাপ্টারের সভাপতি ও মিমপেক্স এগ্রোকেমিক্যালসের ডিভিশনাল সেলস ম্যানেজার দিপলুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শিকদার মোঃ মোহায়মেন আক্তার এবং ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ রানা।
উক্ত কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বিসিপিএর গবেষণা ও উন্নয়ন বিভাগের ব্যবস্থাপক দেবাশীষ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিসিপিএ ঝিনাইদহ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ও গ্লোবাল এগ্রোভেট লিমিটেডের ডিভিশনাল সেলস ম্যানেজার মোঃ আব্দুল সায়াদ।
এ দিনব্যাপী আয়োজনে ঝিনাইদহ ও পার্শ্ববর্তী জেলার বিপুল সংখ্যক মডেল কৃষক এবং বিভিন্ন কৃষি উপকরণ বাজারজাতকারী কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন। প্রশিক্ষণ পর্ব শেষে সফলভাবে অংশ নেওয়া মডেল কৃষকদের হাতে সম্মাননা সনদপত্র তুলে দেওয়া হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
১ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
১৮ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে