লগইন
ঝিনাইদহে শীতার্তদের জন্য আশার ৫০০ কম্বল হস্তান্তর, জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ নভেম্বর, ২০২৬ | ০৫:০২ বিকাল ১৫৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ

ঝিনাইদহে শীতার্তদের জন্য আশার ৫০০ কম্বল হস্তান্তর, জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’ ঝিনাইদহের দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে বিতরণের লক্ষ্যে জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল হস্তান্তর করেছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে এই কম্বলগুলো গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক নারায়ণ চন্দ্র পাল।

কম্বল হস্তান্তর অনুষ্ঠানে ‘আশা’র সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার আলাউদ্দীন এবং গোলাম মোস্তফাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আয়োজকরা জানান, শীত মৌসুমে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের দুর্ভোগ লাঘবে ‘আশা’ প্রতি বছরই বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে। তারই ধারাবাহিকতায় ঝিনাইদহের শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে জেলা প্রশাসনের কাছে এই ৫০০ কম্বল তুলে দেওয়া হয়েছে।

‘আশা’ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, জেলা প্রশাসনের সুষ্ঠু তত্ত্বাবধানে এসব কম্বল প্রকৃত অসহায় ও শীতার্ত মানুষের হাতে যথাযথভাবে পৌঁছানো সম্ভব হবে এবং তাদের শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৩৭ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩৮ মিনিট আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৩৯ মিনিট আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪৮ মিনিট আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

১ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

১ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

৩ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

৬ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

৭ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।