সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের ৭ দফা দাবিতে সম্মেলন
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, নবম পে স্কেলের সুবিধা নিশ্চিতকরণ এবং শতভাগ উৎসব ভাতাসহ ৭ দফা বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে সম্মেলন করেছে জাতীয় শিক্ষক ফোরাম। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনটির জেলা শাখা এই সভার আয়োজন করে।
সম্মেলনে জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা এবিএম জাকারিয়া, জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলাম, সাবেক শিক্ষা কর্মকর্তা আব্দুল মালেকসহ বিভিন্ন শিক্ষক নেতা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের শিক্ষকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন বৈষম্য ও বঞ্চনার শিকার হয়ে আসছেন। একই ধরনের দায়িত্ব পালন করা সত্ত্বেও অনেক শিক্ষক সুযোগ-সুবিধার ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন। এ ধরনের বৈষম্য দূর করে শিক্ষকদের ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
১৬ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে
ঝিনাইদহ সদরে ৪,৬৫০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
১ দিন আগে