লগইন
ঝিনাইদহে জামায়াত নেতা মোবারক হোসাইন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ অক্টোবর, ২০২৬ | ১০:০০ দুপুর ২৭৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ

চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করবে | ঝিনাইদহে জামায়াত নেতা মোবারক হোসাইন

চাঁদাবাজি, দখলবাজি, ক্ষমতার অপব্যবহার এবং সিন্ডিকেটের রাজনীতি এ দেশের সাধারণ মানুষ আর কখনোই মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন। তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলার সময় শেষ হয়ে গেছে। অন্যায়ের বিরুদ্ধে সাধারণ জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তিই তাদের দমন করতে পারবে না।

ঝিনাইদহের আলহেরা স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবুবকর।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন যশোর-কুষ্টিয়া অঞ্চল টিমের সদস্য আবদুল মতিন। এছাড়া জেলা জামায়াতের নায়েবে আমির আবদুল আলীম ও জেলা সেক্রেটারি আবদুল আওয়ালসহ জেলা পর্যায়ের রোকন সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসাইন আরও বলেন, ক্ষমতার দাপট দেখিয়ে অনৈতিক সুবিধা আদায়, দখলবাজি, মানুষের সম্পদ লুটপাট এবং সম্মানহানি করার রাজনীতি জনগণ মেনে নেবে না। জাতি হিসেবে আমরা কোনো ধরনের অবিচার ও নিপীড়নকে দীর্ঘস্থায়ী হতে দিতে পারি না।

তিনি জোর দিয়ে বলেন, ২০২৪ সালের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের শিক্ষা নিয়ে দেশের মানুষের অধিকার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে অগ্রধিকার দিতে হবে। জামায়াতে ইসলামী দেশের সামগ্রিক কল্যাণে নিবেদিতভাবে কাজ করতে চায় এবং জনগণের অধিকার রক্ষায় সবসময় সোচ্চার থাকবে।

উক্ত সম্মেলনে গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন, জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়নের জোর দাবি জানানো হয়। মোবারক হোসাইন উল্লেখ করেন, গণহত্যার সঙ্গে জড়িতদের দলীয় পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় এনে নিরপেক্ষ বিচার সম্পন্ন করতে হবে। একই সঙ্গে আগামী ৩১ অক্টোবরের নির্ধারিত লংমার্চ কর্মসূচি সফল করতে সবাইকে সংগঠিত হওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৫ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৬ মিনিট আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৬ মিনিট আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

১৬ মিনিট আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

১ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

১ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

৩ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

৬ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

৭ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।