লগইন
জাল কাবিননামা তৈরির অভিযোগে কুষ্টিয়ায় আইনজীবীসহ ২ আসামি কারাগারে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ অক্টোবর, ২০২৬ | ১২:০০ দুপুর ১৪২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়া

জাল কাবিননামা তৈরির অভিযোগে কুষ্টিয়ায় আইনজীবীসহ ২ আসামি কারাগারে

কুষ্টিয়ায় জাল কাবিননামা তৈরি, ভুয়া দলিল উপস্থাপন ও প্রতারণার অভিযোগে দায়ের করা ফৌজদারি মামলায় আইনজীবীসহ দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মামলার গুরুত্ব ও নথিপত্রে অপরাধের প্রাথমিক সত্যতা মেলায় আসামি অ্যাডভোকেট পি. এম. সিরাজুল ইসলাম এবং অমিত হাসানকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

কুষ্টিয়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ফিরোজ মামুন জামিন শুনানি শেষে এ নির্দেশ প্রদান করেন। হাইকোর্ট বিভাগ থেকে অর্জিত আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আসামিরা সংশ্লিষ্ট বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিনের আরজি জানান।

মামলা সূত্রে জানা গেছে, কুমারখালী জি আর-২৯৭/২৬ (ফৌজদারি মিস-৩২/২০২৬) নম্বর মামলার আসামি ওই দুজন। তাঁদের বিরুদ্ধে ১৮৬০ সালের দণ্ডবিধির ৪৬৫, ৪৬৭, ৪৬৮, ৪৬৯ ও ৪৭১ ধারায় জালিয়াতি এবং প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

আদালতে আসামিপক্ষের বিজ্ঞ আইনজীবী দাবি করেন, পারিবারিক বিরোধের কারণে মনগড়াভাবে এ মামলা দায়ের করা হয়েছে এবং আসামিরা সম্পূর্ণ নির্দোষ। বিপরীতে রাষ্ট্রপক্ষের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর জামিনের জোর বিরোধিতা করে জানান, আসামিরা জামিন পেলে চলমান তদন্ত কার্যক্রম ব্যাহত বা প্রভাবিত হতে পারে।

মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক উল্লেখ করেন, গোপনে পুনর্বিবাহ সম্পাদন ও অসৎ উদ্দেশ্যে জাল কাবিননামা তৈরি করে তা ব্যবহারের সপক্ষে প্রাথমিক সত্যতা রয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আদালত আসামিদের জামিন নামঞ্জুর করেন এবং তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। উক্ত আদেশের অনুলিপি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কুষ্টিয়া মডেল থানার আমলী আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৯ মিনিট আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৪৭ মিনিট আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৪৮ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

১ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

২ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৪ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।