লগইন
হাসপাতালে স্বজনদের তীব্র ক্ষোভ ও বিক্ষোভ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ নভেম্বর, ২০২৬ | ১১:০০ রাত ১৫৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর

মেহেরপুরে অবহেলার অভিযোগে ডেঙ্গু রোগীর মৃত্যু | হাসপাতালে স্বজনদের তীব্র ক্ষোভ ও বিক্ষোভ

মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসক ও নার্সদের দায়িত্বে চরম অবহেলার কারণে ডেঙ্গু আক্রান্ত এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয়।

নিহত নারীর নাম খালেদা খাতুন। তিনি মেহেরপুর শহরের ক্যাশবপাড়া এলাকার বাসিন্দা রিপন আলীর স্ত্রী এবং দুই সন্তানের জননী।

রোগীর স্বজনদের অভিযোগ, শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে খালেদা খাতুনের জন্য দায়িত্বরত নার্স ও চিকিৎসকদের বারবার ডাকাডাকি করা হলেও তারা সময়মতো উপস্থিত হননি। সঠিক সময়ে প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ার কারণেই তার অকাল মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের।

মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় বাসিন্দারা হাসপাতাল প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় চিকিৎসাকর্মীদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটে, যা হাসপাতাল এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি করে। পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তবে চিকিৎসায় অবহেলার এই অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। চিকিৎসকদের পক্ষ থেকে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৯ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১০ মিনিট আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

১১ মিনিট আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

২১ মিনিট আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

১ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

১ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

৩ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

৬ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

৭ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।