সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গাংনীতে ৪০০ প্রান্তিক কৃষক পেলেন বিনামূল্যে মসুরের বীজ
২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুরের গাংনীতে ৪০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মসুরের বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান।
গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের বিভিন্ন ব্লকের কমিউনিটি কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি রবি মৌসুমে গাংনী উপজেলায় মসুর ডালের চাষ ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের উৎসাহিত করতেই প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে নির্বাচিত ৪০০ কৃষককে এই বীজ সহায়তা প্রদান করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ
৫ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন
২ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
৩ ঘন্টা আগে