লগইন
গাজার ধ্বংসযজ্ঞ এবার পশ্চিম তীরেও চান ইসরায়েলের কট্টরপন্থি মন্ত্রী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ জুলাই, ২০২৬ | ০৪:৪৬ দুপুর ৪৫২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

গাজার ধ্বংসযজ্ঞ এবার পশ্চিম তীরেও চান ইসরায়েলের কট্টরপন্থি মন্ত্রী

অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি শহর ও গ্রামগুলোতে গাজার বেইত হানুনের আদলে সামরিক অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। তার এই উস্কানিমূলক মন্তব্য পশ্চিম তীরে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বেন-গভির বলেছেন, পশ্চিম তীরে যেসব ফিলিস্তিনি ইসরায়েলিদের ওপর হামলা চালায়, তাদের শহর ও গ্রামকে ‘গাজার বেইত হানুনের মতো’ আচরণের মুখোমুখি করা উচিত। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর প্রতি হামলায় জড়িত ফিলিস্তিনি এবং তাদের সমর্থকদের বাড়িঘর ধ্বংসের নির্দেশ দেওয়ার দাবিও জানান। তার ভাষায়, “প্রত্যেক নিহত ইহুদির বিনিময়ে শত্রুপক্ষকে জমি ও বাড়িঘরের ক্ষতি বহন করতে হবে।”

ইসরায়েলি মন্ত্রীর এই বক্তব্য এসেছে পশ্চিম তীরের উত্তরাঞ্চলের নাবলুসের দক্ষিণ-পশ্চিমে তেল শহরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের এক যৌথ অভিযানে চার ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনার পর। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। অন্যদিকে, ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, অবৈধ হাভাত গিলাদ বসতির কাছে এক বন্দুক হামলায় একজন ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ২১ জন নিহত হয়েছেন বসতি স্থাপনকারীদের আক্রমণে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান, গ্রেপ্তার ও সহিংসতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, এই সময়ের মধ্যে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ১,১৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং প্রায় ২৪ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৫ মিনিট আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৪৩ মিনিট আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৪৪ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

১ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

২ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৪ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।