ঈদুল আজহার শুভেচ্ছা আসন্ন আলমডাঙ্গা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঈদুল আজহার শুভেচ্ছা আসন্ন আলমডাঙ্গা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম
আসন্ন আলমডাঙ্গা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী সমাজসেবক, যোগ্য, মেধাবী ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব দারুস সালাম সকলের দোয়া সমর্থন প্রত্যাশি। পাশাপাশি তিনি আলমডাঙ্গা উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানদের পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবতার মহান শিক্ষা দেয়। ঈদের এই আনন্দ সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে সম্প্রীতি, ভালোবাসা ও শান্তি প্রতিষ্ঠিত হোক—এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
দারুস সালাম আরও বলেন, আলমডাঙ্গা উপজেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করার অভিজ্ঞতা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এসময় তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করায় দলের দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৩৩ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
২ ঘন্টা আগে