লগইন
দুস্থ ও বিধবা নারীদের স্বাবলম্বী করতে আলমডাঙ্গা পৌরসভার সেলাই মেশিন বিতরণ
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৩ মে, ২০২৬ | ০২:৪৭ দুপুর ৪২২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

দুস্থ ও বিধবা নারীদের স্বাবলম্বী করতে আলমডাঙ্গা পৌরসভার সেলাই মেশিন বিতরণ

আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে পৌর এলাকার দুস্থ, অসহায় ও বিধবা নারীদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে পৌর প্রশাসকের কার্যালয়ে এ সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার ও পৌরসভা উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি)-এর শর্ত অনুযায়ী পৌরসভার রাজস্ব তহবিল থেকে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী অফিসার রাকিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে পান্না আক্তার বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। সেলাই মেশিন শুধু একটি যন্ত্র নয়, এটি একটি পরিবারের আয়ের উৎস হতে পারে। এই সহায়তা কাজে লাগিয়ে নারীরা নিজেদের ভাগ্য পরিবর্তনে এগিয়ে আসবেন বলে আমরা আশা করছি।

তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া নারীদের আত্মনির্ভরশীল করতে পৌরসভা মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান, আইইউজিআইপি প্রকল্পের সিডিএ শহিদুল ইসলাম, সাইদুল ইসলাম, পৌরসভার স্টাফ মোস্তাক আহমেদ, হাফিজুর রহমান জীবন, আব্দুর জব্বার লিপুসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১১ মিনিট আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।