সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গায় ঝন্টু হত্যা | দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সংঘটিত চাঞ্চল্যকর ঝন্টু হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। এই জরিমানার অর্থ অনাদায়ে তাদের আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় চুয়াডাঙ্গা শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. মোস্তাগীর আলম এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আলমডাঙ্গা উপজেলার শালিকা গ্রামের সুলাইমান আলীর পুত্র মো. ইসমাইল হোসেন এবং একই গ্রামের মৃত আবুছ উদ্দিনের পুত্র আবুল কালাম।
আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালে ঘটে যাওয়া ঝন্টু হত্যা মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ এই রায় ঘোষিত হলো।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
১ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা
৭ ঘন্টা আগে