লগইন
দর্শনায় সাড়ম্বরে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ অক্টোবর, ২০২৬ | ০২:০১ দুপুর ১৬৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

দর্শনায় সাড়ম্বরে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবীণ ও ঐতিহ্যবাহী সংবাদপত্র ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী চুয়াডাঙ্গার দর্শনায় অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় দর্শনা প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে এ বিশেষ মাইলফলক উদ্‌যাপন করা হয়।

‘দৈনিক রানার’-এর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আকিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দর্শনা থানা বিএনপির সমন্বয়ক ও সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান বুলেট, জেলা প্রেসক্লাবের সহসভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক শরীফ উদ্দীন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল আওয়াল এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন।

এছাড়াও মাইটিভির জেলা প্রতিনিধি জামাল হোসেন খোকন, এটিএন নিউজের জেলা প্রতিনিধি মিথুন মাহামুদ, রাজধানী টিভির জেলা প্রতিনিধি আহসান হাবীব মামুন, চুয়াডাঙ্গা পোস্টের সম্পাদক ও প্রকাশক ওয়াসিম সাঈদ এবং দর্শনা প্রেসক্লাবের সাংবাদিকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অতিথিরা বলেন, ১৯৮০ সালের ২৬ মার্চ বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে যশোর থেকে যাত্রা শুরু করে ‘দৈনিক রানার’। প্রতিষ্ঠালগ্ন থেকেই পত্রিকাটি এই অঞ্চলের মানুষের অধিকার, সংগ্রাম ও সম্ভাবনার কথা সাহসিকতার সঙ্গে তুলে ধরছে। এই বিশেষ দিনে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম মাজেদ এবং পরবর্তীতে এর অগ্রগতিতে অবদান রাখা প্রয়াত সম্পাদক আরএম সাইফুল আলম মুকুলের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগেও পত্রিকাটির সত্য প্রকাশের ধারা অব্যাহত থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।