লগইন
দর্শনায় দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেনে দুর্ধর্ষ ডাকাতি, কুপিয়ে জখম ২ চালক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ নভেম্বর, ২০২৬ | ১০:০২ দুপুর ১৪৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

দর্শনায় দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেনে দুর্ধর্ষ ডাকাতি, কুপিয়ে জখম ২ চালক

চুয়াডাঙ্গার দর্শনা জংশন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা তেলবাহী ট্যাংকার ট্রেনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় একদল সশস্ত্র ডাকাত ট্রেনের লোকোমাস্টার (চালক) ও সহকারী চালককে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাত আনুমানিক ৩টা ২০ মিনিটে দর্শনা জংশন সংলগ্ন দুধপাথিলা মুরগি ফার্ম এলাকার কাছে এই ঘটনা ঘটে।

রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, ঈশ্বরদী থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি খালি বিটিও (BTO) ট্যাংকার ট্রেন ক্রসিংয়ের অপেক্ষায় দর্শনা জংশনের কাছে দুধপাথিলা নামক স্থানে দাঁড়িয়ে ছিল। এ সময় একদল ডাকাত ইঞ্জিনের কেবিনের গ্লাস ভেঙে ভেতরে ঢুকে পড়ে। সশস্ত্র ডাকাতরা চালক ও সহকারী চালককে জিম্মি করে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।

একপর্যায়ে ডাকাত দল চালকদের কাছে থাকা নগদ অর্থ, মোবাইল ফোন এবং পোশাক-পরিচ্ছদ লুট করে পালিয়ে যায়।

হামলা ও রক্তপাতের মধ্যেও চালকরা অসীম সাহসিকতার পরিচয় দিয়ে ট্রেনটি চালিয়ে পার্শ্ববর্তী উথলী রেলওয়ে স্টেশনের লুপ লাইনে নিয়ে যান। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

উথলী স্টেশন মাস্টার জানান, আহত চালকরা ট্রেন চালাতে অক্ষম হওয়ায় ট্রেনটি বর্তমানে উথলী স্টেশনেই অবস্থান করছে। ঈশ্বরদী থেকে নতুন চালক পৌঁছানোর পর ট্রেনটি খুলনার উদ্দেশ্যে যাত্রা করবে। এই ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৫ মিনিট আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।