লগইন
দৌলতপুরে গুপ্তধনের গুজব ও ‘জিনের আতঙ্ক’, তরুণীর রহস্যময় অসুস্থতা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ জানুয়ারী, ২০২৬ | ০৬:০৩ সকাল ৬৪৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

দৌলতপুরে গুপ্তধনের গুজব ও ‘জিনের আতঙ্ক’, তরুণীর রহস্যময় অসুস্থতা

রাতের আঁধারে গুপ্তধন উত্তোলন, জিনের পাহারা আর এক তরুণীর রহস্যময় অসুস্থতা—সব মিলিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বড়গান্দিয়া এলাকায় এখন এক থমথমে পরিবেশ। উপজেলার আরিয়া ইউনিয়নের এই জনপদে কয়েক দিন ধরে চলা এমন গুজবে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই এখন সন্ধ্যার পর ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, বড়গান্দিয়া এলাকার কাশেম মাস্টারের জমির একটি বাঁশবাগানের নিচে বিপুল পরিমাণ গুপ্তধন রয়েছে বলে দীর্ঘদিনের একটি জনশ্রুতি রয়েছে। স্থানীয়দের একাংশের বিশ্বাস, এই সম্পদ পাহারা দেয় একটি জিন। সেই বিশ্বাস থেকেই গত ১৬ ডিসেম্বর অমাবস্যার রাতে কয়েকজন ব্যক্তি কবিরাজের সহায়তায় সেখানে খননকাজ চালায় বলে এলাকায় গুঞ্জন রয়েছে।


এই ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা মিরাজুল ইসলামের মেয়ে মিতা খাতুন (২৩) রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের দাবি, মিতা মাঝেমধ্যেই চিৎকার করছেন অথবা অচেতন হয়ে পড়ছেন। অসুস্থ অবস্থায় ওই তরুণীর দাবি, গুপ্তধন উত্তোলনের সময় তাঁকে চোখ বন্ধ করে পাহারায় রাখা হয়েছিল। এখন সেই সম্পদ তুলে নেওয়ায় জিন ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে পারে—এমন কথা মিতার মুখে ছড়িয়ে পড়লে এলাকায় ভীতি আরও ঘনীভূত হয়।


সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মিতার এই ‘জিনের গল্পের’ পর ওই এলাকায় আতঙ্ক চরম আকার ধারণ করেছে। তবে গুপ্তধন উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বাসিন্দা বাবুলাল। তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।’


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত গুপ্তধন বা জিনের অস্তিত্বের কোনো প্রমাণ পাওয়া যায়নি। সচেতন মহলের মতে, এটি মূলত গভীর কুসংস্কার এবং মানসিক অসুস্থতাজনিত সমস্যার সম্মিলিত বহিঃপ্রকাশ। সামাজিক বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক যুগেও এমন গুজব ও কুসংস্কার মানুষের মনে আসন গেড়ে বসা উদ্বেগের বিষয়। দ্রুত সামাজিক সচেতনতা ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা না করলে এই আতঙ্ক জনজীবনে আরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

২৭ মিনিট আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৫৫ মিনিট আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৫৬ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

১ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

২ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৪ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।