লগইন
দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের ব্যাটিং স্পেশালিস্ট প্রোটিয়া সাবেক অলরাউন্ডার বেনকেনস্টেইন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ নভেম্বর, ২০২৬ | ১২:০১ রাত ১৫৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খেলাধুলা

দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের ব্যাটিং স্পেশালিস্ট প্রোটিয়া সাবেক অলরাউন্ডার বেনকেনস্টেইন

আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশ ক্রিকেট দল (বিসিবি) তাদের ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে ডেল বেনকেনস্টেইনকে অন্তর্ভুক্ত করেছে। আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই পূর্ণাঙ্গ সফরে স্বাগতিকদের বিরুদ্ধে দুটি টেস্ট, তিনটি আন্তর্জাতিক ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। সাউথ আফ্রিকার সাবেক এই অলরাউন্ডারকে কেবল এই নির্দিষ্ট সফরের জন্যই দায়িত্ব দিয়েছে বিসিবি।

সোমবার (৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বেনকেনস্টেইনকে নতুন দায়িত্বে নেওয়ার খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর প্রাক্কালে সাবেক জাতীয় অধিনায়ক ও ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দেওয়া হয়েছিল। এরপর অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলাচ্ছিলেন মোহাম্মদ সালাহউদ্দীন। এবার সেই পদে নতুন করে যুক্ত হলেন ৫২ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান কৌশলবিদ।

খেলোয়াড়ি জীবনে দূরন্ত পারফর্ম করা বেনকেনস্টেইন প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১৬ হাজার রান সংগ্রাহক। দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের জার্সিতে তিনি ২৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। বর্তমানে তিনি ইংলিশ কাউন্টি ক্লাবের দল ডারহামের ব্যাটিং পরামর্শক হিসেবে কর্মরত আছেন।

কোচিং ক্যারিয়ারেও বেশ অভিজ্ঞ এই প্রোটিয়া। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া ইংলিশ কাউন্টি ক্রিকেটের জনপ্রিয় দল হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লস্টারশায়ারের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। নিজ দেশের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগেও একাধিক দলের কোচের ভূমিকায় দেখা গেছে তাঁকে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৪ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৬ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।