সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ধানমন্ডিতে বিইএস-এর ফ্রি ডায়াবেটিস ক্যাম্প ও চিকিৎসাসেবা অনুষ্ঠিত
রাজধানীর ধানমন্ডি স্পোর্টস ক্লাবে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির (বিইএস) উদ্যোগে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প ও বিশেষ চিকিৎসাসেবা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
আয়োজক সূত্রে জানা গেছে, সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে ডায়াবেটিস রোগীরা বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের জন্য ক্যাম্পে ভিড় জমান। কর্মসূচিতে দেশের খ্যাতনামা এন্ডোক্রাইনোলজিস্ট ও ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত থেকে সেবাগ্রহীতাদের সম্পূর্ণ বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা করেন। পাশাপাশি তারা প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও প্রতিরোধমূলক নির্দেশনা প্রদান করেন।
জনকল্যাণমূলক এই মেডিকেল ক্যাম্পটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করে একাগ্রা, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস, ধানমন্ডি সোসাইটি এবং ধানমন্ডি স্পোর্টস ক্লাব। আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রত্যক্ষ ভূমিকা রাখায় দায়িত্বরত চিকিৎসক, স্বেচ্ছাসেবী ও অংশ গ্রহণকারী সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। একই সঙ্গে রোগ প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়ানোর জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আইসিইউর ৯৩ শতাংশ জীবাণুই বহু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী | গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য
১ দিন আগে
খাদ্যদূষণ এক নীরব ঘাতক | জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজন কঠোর পদক্ষেপ ও সচেতনতা
২ দিন আগে
তরুণদের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিসের ঝুঁকি | স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ
৪ দিন আগে